Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ঢালিউড

এবার বিশ্বকাপ ব্রাজিলেরই হবে: অধরা খান

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১৯:২৮
শেয়ার করুন:
এবার বিশ্বকাপ ব্রাজিলেরই হবে: অধরা খান

ছবি-অধরার ফেসবুক

ফিফা বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে পুরো বিশ্ব। সেই উন্মাদনা ছুঁয়ে গেছে দেশের শোবিজ অঙ্গনকেও। ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা অধরা খান মনে করেন, এবারের বিশ্বকাপ শেষ পর্যন্ত ব্রাজিলের ঘরেই উঠবে।

ছোটবেলা থেকেই ব্রাজিল ফুটবলের একনিষ্ঠ সমর্থক অধরা। বিশ্বকাপ উপলক্ষে এরই মধ্যে নিজেকে সাজিয়েছেন সেলেসাও রঙে। প্রতিদিনের ফ্যাশন অনুষঙ্গ হিসেবে ব্যবহার করছেন ব্রাজিলের পতাকার আদলে তৈরি পোশাক। পাশাপাশি সামাজিক মাধ্যমেও নিয়মিত প্রকাশ করছেন নিজের অনুভূতি ও সমর্থনের কথা।

বিশ্বকাপের সাম্প্রতিক ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারানোর পর অধরার উচ্ছ্বাস যেন আরও বেড়ে গেছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি নিজের দলের প্রতি আস্থার কথা জানান। একই সঙ্গে মজার ছলে প্রতিপক্ষ ও আর্জেন্টিনা সমর্থকদেরও খোঁচা দিতে ভোলেননি।

আরও পড়ুন

এই হলো আমার সেই বান্ধবীরা: পূর্ণিমা

২৫ জুন ২০২৬


অধরা বললেন, ‘আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের ফ্যান। আমি হয়তো ব্রাজিলের অনেক কিংবদন্তি ফুটবলারের খেলা সরাসরি দেখিনি। তবে পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের গল্প শুনেছি। পরে ইউটিউবে রোনালদো, রোনালদিনহো, কাফুসহ অনেক তারকার খেলা দেখে মুগ্ধ হয়েছি। পেলে আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। তাই সবসময়ই আমার সমর্থন ব্রাজিলের প্রতি।’

বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাবনা নিয়েও বেশ আশাবাদী এই অভিনেত্রী। তার ভাষায়, ‘ব্রাজিল এবার দারুণ ছন্দে আছে। আমার বিশ্বাস, এবার তারাই বিশ্বকাপ জিতবে। দলের আগুন সামনে আরও বড় আকারে জ্বলে উঠবে। নেইমারকেও আমরা আরও ভয়ঙ্কর রূপে দেখতে পাব।’

অধরা মুক্তি প্রতিক্ষিত দুটি সিনেমা ছাড়া আরও কিছু সিনেমাতে অভিনয় করেছিলেন। যেমন ‘গিভ অ্যান্ড টেক’, ‘উন্মাদ’, ‘ঠোকর’, ‘বাটপার’, ‘দ্য রাইটার’ প্রভৃতি।

অধরা অভিনীত নতুন দুটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। একটি সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘দখিন দুয়ার’ অন্যটি জাহিদ হোসেনের ‘ঋতুকামিনী’। দুটি সিনেমাতেই গল্পের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত সিনেমাগুলো হচ্ছে ‘নায়ক’, ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’, ‘সুলতানপুর’।

অধরা খান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য