Agamir Somoy E-Paper
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
নজরুল যেন রক্তের ফেরিওয়ালা
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ঢালিউড

মৌসুমীর পরে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে এবার অভিযোগ জেবা জান্নাতের

বিনোদন রিপোর্টার
agamir somoy
প্রকাশ: ০৯ মে ২০২৬, ১৩:০২
মৌসুমীর পরে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে এবার অভিযোগ জেবা জান্নাতের

মুক্তির আগেই নতুন বিতর্কে জড়িয়েছে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। এবার সিনেমাটি নিয়ে অভিযোগ তুলেছেন ছোট পর্দার অভিনেত্রী জেবা জান্নাত। তার দাবি, নাটকের কথা বলে শুটিং করানো হলেও পরে সেই দৃশ্য ব্যবহার করা হয়েছে সিনেমায়।

সম্প্রতি প্রকাশিত সিনেমার পোস্টারে নিজের ছবি দেখে বিস্মিত হন জেবা জান্নাত। তিনি দাবি করেছেন, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে কোনো সিনেমা বা নাটকে তিনি অভিনয় করেননি। এ বিষয়ে পরিচালকের কাছ থেকে সন্তোষজনক ব্যাখ্যা না পেয়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। পাশাপাশি টেলিভিশন অভিনয়শিল্পীদের সংগঠন অ্যাক্টরস ইকুইটিতেও করেছেন অভিযোগ।

লিখিত অভিযোগে জেবা উল্লেখ করেন, তিনি একটি একক নাটকে অভিনয়ের জন্য মৌখিকভাবে চুক্তিবদ্ধ হয়েছিলেন। সেখানে তার সহশিল্পী হিসেবে সিয়াম মৃধার থাকার কথা থাকলেও পরে পরিচালক হাসান জাহাঙ্গীরের সঙ্গে তাকে অভিনয় করানো হয়। এ বিষয়ে প্রশ্ন করলে সেটিকে ‘স্বপ্নের দৃশ্য’ বলে ব্যাখ্যা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন

দুবাই যাচ্ছেন নুসরাত ফারিয়া ও জায়েদ খান

০৭ মে ২০২৬

জেবা জানাচ্ছেন, শুটিং শেষ হওয়ার অনেক পরে সামাজিক মাধ্যমে নিজের ছবিযুক্ত সিনেমার পোস্টার দেখে বিষয়টি জানতে পারেন। তার ভাষ্য, সিনেমায় কাজের বিষয়ে কোনো লিখিত বা মৌখিক চুক্তি হয়নি। বিষয়টি নিয়ে পরিচালকের সঙ্গে যোগাযোগ করলেও সন্তোষজনক জবাব পাননি।


অভিনেত্রীর দাবি, ঘটনাটি শুধু তার ব্যক্তিগত ক্যারিয়ারের নয়, বরং এটি একটি অনৈতিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ। ঈদের কাজের ব্যস্ততার মধ্যেও এ ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলেও উল্লেখ করেন।

এর আগে একই ধরনের অভিযোগ তুলেছিলেন চিত্রনায়িকা মৌসুমী। তিনি অভিযোগ করেছিলেন, সিনেমা নয়, নাটকের কথা বলে যুক্তরাষ্ট্রে শুটিং করা হয়েছিল।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন পরিচালক হাসান জাহাঙ্গীর। তার দাবি, পুরো বিষয়টি সম্পর্কে জেবা জান্নাত অবগত ছিলেন। এ দাবির পক্ষে কথোপকথনের একটি অডিও রেকর্ডও প্রকাশ করেছেন তিনি। যদিও চুক্তিপত্রের বিষয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট কোনো উত্তর দেননি। তার ভাষ্য, সরকারি অনুমোদন নিয়েই সিনেমাটি মুক্তি পাচ্ছে এবং মুক্তির আগে এমন অভিযোগ ওঠা প্রশ্ন তৈরি করছে।

আরও পড়ুন

বাড়ির আঙিনায় গাঁজা চাষ করত কিশোর জনি!

০৯ মে ২০২৬

অন্যদিকে, প্রকাশিত অডিও রেকর্ডকে খণ্ডিত বলে দাবি করেছেন জেবা জান্নাত। পরিচালকের সততা থাকলে পুরো কল রেকর্ড প্রকাশ করার আহ্বান জানান তিনি।


এদিকে অভিনেতা সিয়াম-ও ছবিটি নিয়ে অভিযোগ তুলেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, সিরিয়ালের কাজের কথা বলে বিভিন্ন শিল্পীর অতিরিক্ত দৃশ্য ধারণ করা হয়েছিল, যা পরে সিনেমার ট্রেলার ও মূল ছবিতে ব্যবহার করা হয়। সংশ্লিষ্ট শিল্পীদের কেউই বিষয়টি জানতেন না বলেও অভিযোগ করেন তিনি।

জেবা জান্নাতকনট্রাক্ত ম্যারেজমৌসুমী
    শেয়ার করুন:
    Advertisement
    গ্রিন-ক্যারিতে ম্যাচ বাঁচাতে লড়ছে অস্ট্রেলিয়া

    গ্রিন-ক্যারিতে ম্যাচ বাঁচাতে লড়ছে অস্ট্রেলিয়া

    ১৫ আগস্ট ২০২৬, ০৬:৩৫

    লালমাটিয়ার ভূমি গ্যালারিতে দুই শিল্পীর ‘পেট্রিকোর’

    লালমাটিয়ার ভূমি গ্যালারিতে দুই শিল্পীর ‘পেট্রিকোর’

    ১৪ আগস্ট ২০২৬, ২৩:২৭

    অপরাধী ধরতে আসছে এআই

    অপরাধী ধরতে আসছে এআই

    ১৫ আগস্ট ২০২৬, ০৫:৪০

    যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ থেকে বের করার পাঁয়তারা ইসরায়েলের

    যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ থেকে বের করার পাঁয়তারা ইসরায়েলের

    ১৪ আগস্ট ২০২৬, ২৩:২৬

    মন্ত্রিসভায় রদবদলের খবর গুজব : সমাজকল্যাণমন্ত্রী

    মন্ত্রিসভায় রদবদলের খবর গুজব : সমাজকল্যাণমন্ত্রী

    ১৪ আগস্ট ২০২৬, ২৩:৪৫

    নজরুল যেন রক্তের ফেরিওয়ালা

    নজরুল যেন রক্তের ফেরিওয়ালা

    ১৫ আগস্ট ২০২৬, ০৩:২৪

    বরফ গলছে, দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

    বরফ গলছে, দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ১৪ আগস্ট ২০২৬, ২২:৫৭

    ট্রাকের চাকা বদলানোর সময় প্রাইভেটকারের ধাক্কায় হেলপার নিহত

    ট্রাকের চাকা বদলানোর সময় প্রাইভেটকারের ধাক্কায় হেলপার নিহত

    ১৫ আগস্ট ২০২৬, ০৫:৫৬

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

    ১৫ আগস্ট ২০২৬, ০৭:৩৮

    জ্বালানি সংকটকে জাতীয় দুর্যোগ ঘোষণা করতে হবে

    জ্বালানি সংকটকে জাতীয় দুর্যোগ ঘোষণা করতে হবে

    ১৫ আগস্ট ২০২৬, ০৫:০৭

    দুই টার্মিনাল চালু, এলএনজি মিলছে ৭৬৯ মিলিয়ন ঘনফুট

    দুই টার্মিনাল চালু, এলএনজি মিলছে ৭৬৯ মিলিয়ন ঘনফুট

    ১৫ আগস্ট ২০২৬, ১৪:২৭

    ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক ৩, মারধরের শিকার আরেকজন

    ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক ৩, মারধরের শিকার আরেকজন

    ১৫ আগস্ট ২০২৬, ১২:২৮

    লোহিত সাগর নিয়ে সৌদির প্রতিরক্ষা জোট কাজ করবে?

    লোহিত সাগর নিয়ে সৌদির প্রতিরক্ষা জোট কাজ করবে?

    ১৫ আগস্ট ২০২৬, ১১:২৭

    বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বসুন্ধরা থেকে অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ১৫ আগস্ট ২০২৬, ১৭:৫২

    হাম ও উপসর্গে মৃত্যু ৯শ ছাড়াল

    হাম ও উপসর্গে মৃত্যু ৯শ ছাড়াল

    ১৫ আগস্ট ২০২৬, ১৫:৩৪

    advertiseadvertise