Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বলিউড

রণবীরকে নিয়ে শাহরুখের ভবিষ্যদ্বাণী কি তবে সত্যি হলো?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১০:০১
রণবীরকে নিয়ে শাহরুখের ভবিষ্যদ্বাণী কি তবে সত্যি হলো?

রণবীর সিং এবং শাহরুখ খান।

বক্স অফিসে এখন চলছে রণবীর ঝড়। তার নতুন সিনেমা ‘ধুরন্ধর ২’ মাত্র ৬ দিনেই ভারতের বাজার থেকে তুলে নিয়েছে ৫৪৫ কোটি রুপির বেশি। রণবীরের এই আকাশচুম্বী সাফল্যে যখন পুরো বলিউড উত্তাল, ঠিক তখনই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলো কিং খান শাহরুখ ও রণবীরের একটি পুরোনো ভিডিও।

ভিডিওটি রণবীরের ক্যারিয়ারের শুরুর দিকের। নিজের প্রথম সিনেমা ‘ব্যান্ড বাজা বারাত’-এর জন্য সেরা নবাগতর পুরস্কার নিতে স্টেজে উঠে কান্নায় ভেঙে পড়েছিলেন তরুণ রণবীর। তখন সঞ্চালকের ভূমিকায় থাকা শাহরুখ খান তাকে জড়িয়ে ধরে মজার ছলে বলেছিলেন, ‘আরে তুই কাঁদছিস কেন? কান্না তো আমাদের পাওয়া উচিত। তুই ইন্ডাস্ট্রিতে চলে এসেছিস, এখন আমাদের কী হবে?’

শাহরুখের সেই রসিকতা আজ বাস্তবে রূপ নিয়েছে। রণবীরকে সেদিন ‘ভবিষ্যতের সেরা অভিনেতা’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন বলিউড বাদশা। আজ ‘ধুরন্ধর ২’-এর রেকর্ডভাঙা সাফল্য প্রমাণ দিচ্ছে যে, শাহরুখের সেই জহুরির চোখ ভুল ছিল না। ভিডিওটিতে রণবীরকে সান্ত্বনা দিতে দেখা যায় শাহিদ কাপুরকেও, আর নিচে বসে হাততালি দিচ্ছিলেন সালমান খান।

​ভাইরাল এই ভিডিও দেখে ভক্তরা বলছেন, কিং খান সেদিনই বুঝেছিলেন এই ছেলে একদিন রাজত্ব করবে। বর্তমানে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর ২’ যে গতিতে এগোচ্ছে, তাতে ধারণা করা হচ্ছে এটি হিন্দি সিনেমার ইতিহাসের সব রেকর্ড ওলটপালট করে দেবে।

সূত্র : নিউজ ১৮ 

রণবীর সিংশাহরুখ খানবলিউডধুরন্ধর ২
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise