বলিউডের দুই সুপারস্টার রণবীর, এক জন কাপুর, অন্য জন সিং। নামের মিল নিয়ে ভক্তদের বিভ্রান্তি তো লেগেই থাকে, কিন্তু খোদ সিনেমার এক প্রযোজক যখন স্টেজে মাইক হাতে তা গুলিয়ে ফেলেন, তখন পরিস্থিতি আর কারো নিয়ন্ত্রণে থাকে না। রামায়ণের জমকালো ইভেন্টে ঠিক এমনই এক কাণ্ড ঘটিয়ে বসলেন দক্ষিণী প্রযোজক দিল রাজু।আসছে ৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত সিনেমা নীতীশ তিওয়ারির ‘রামায়ণ’। মুক্তির ঠিক আগে হায়দরাবাদে বসেছিল ছবিটির প্রি-রিলিজ ইভেন্ট। মঞ্চে তখন উপস্থিত রণবীর কাপুর। ঠিক তখনই মাইক হাতে কথা...