Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

ওয়ামিকা গাব্বির চমক

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০২:০৬
ওয়ামিকা গাব্বির চমক

ওয়ামিকা গাব্বি

২০২৬ সালটা যেন বলিউড অভিনেত্রী ওয়ামিকা গাব্বির জন্য সৌভাগ্যের বছর হয়ে উঠেছে। বছরের শুরুতেই অক্ষয় কুমার ও প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’ সিনেমার সাফল্য পেয়েছেন তিনি। এরপর ‘পাতি, পত্নী অউর ওহ দো’ দিয়ে আলোচনায় আসেন। এবার মুক্তি পাওয়া তামিল সিনেমা ‘ডিসি: দ্য ব্লাডি ভ্যালেন্টাইন’-এ চন্দ্রা চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী। এর মধ্যেই ক্যারিয়ারের অন্যতম বড় সিনেমায় যুক্ত হলেন তিনি।

রিশভ শেঠির সঙ্গে প্রাশান্ত ভার্মার বহুল প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া পৌরাণিক সিনেমা ‘জয় হনুমান’-এ অভিনয় করবেন ওয়ামিকা গাব্বি। পুরাণ, অ্যাকশন ও ভক্তির আবহে নির্মিত এই বড় বাজেটের সিনেমার হায়দরাবাদ পর্বের শুটিংয়ে শিগগির যোগ দেওয়ার কথা রয়েছে তার।

‘জয় হনুমান’ ২০২৪ সালে মুক্তি পাওয়া প্রাশান্ত ভার্মার সফল সিনেমা ‘হনু-ম্যান’-এর সিক্যুয়েল। প্রথম সিনেমায় তেজা সাজ্জা অভিনয় করেছিলেন এক সাধারণ চোরের চরিত্রে, যে পরে হনুমানের মতো অতিপ্রাকৃত ক্ষমতা অর্জন করে। এবার সেই গল্পের পরবর্তী অধ্যায়ে কেন্দ্রীয় চরিত্রে থাকছেন রিশভ শেঠি। তিনি অভিনয় করবেন স্বয়ং ভগবান হনুমানের ভূমিকায়।

মাইথ্রি মুভি মেকার্সের প্রযোজনায় এবং টি-সিরিজের উপস্থাপনায় নির্মিত হচ্ছে সিনেমাটি। এটি প্রাশান্ত ভার্মা সিনেমাটিক ইউনিভার্স বা পিভিসিইউর অংশ। ভারতীয় পুরাণ ও ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়ে গড়ে ওঠা এই সিনেমাটিক ইউনিভার্সে আরও থাকছে ‘মহাকালী’ ও ‘অধীরা’। ‘মহাকালী’তে দেবী কালীর গল্প এবং ‘অধীরা’য় ভগবান ইন্দ্রকে কেন্দ্রীয়ভাবে তুলে ধরা হবে। ‘জয় হনুমান’-এর শুটিং শুরু হয়েছে চলতি বছরের মার্চে। বর্তমানে দ্রুতগতিতে চলছে সিনেমাটির কাজ। ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে বড় পরিসরে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

এদিকে ওয়ামিকা গাব্বির হাতে রয়েছে একাধিক আলোচিত সিনেমা। রাজকুমার রাওয়ের সঙ্গে ম্যাডক ফিল্মসের ‘প্রহার’ সিনেমায় দেখা যাবে তাকে। সেপ্টেম্বর মাসে মুক্তির কথা রয়েছে সিনেমাটির। এরপর চলতি বছরই আদিবি শেষের অ্যাকশন থ্রিলার ‘গুডাচারি ২’-এ দেখা যাবে তাকে।

এ ছাড়া সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ‘দিল কা দরওজা খোল না ডার্লিং’, রবি মোহনের সঙ্গে ‘জিনি’ এবং ধর্মা প্রোডাকশনের ‘কুকু কি কুন্ডালি’ সিনেমাতেও অভিনয় করছেন ওয়ামিকা। শেষের সিনেমাটিতে তার সহশিল্পী ভুবন বাম।

‘জুবিলি’ দিয়ে দর্শকের কাছে আলাদা পরিচিতি পাওয়া ওয়ামিকা গাব্বির ক্যারিয়ারে এখন একের পর এক বড় প্রজেক্ট যুক্ত হচ্ছে। ‘জয় হনুমান’-এ রিশভ শেঠির সঙ্গে তার জুটি ও রহস্যে মোড়া চরিত্রটি শেষ পর্যন্ত কী চমক নিয়ে আসে, সেটিই এখন দর্শকের আগ্রহের কেন্দ্রে।

বলিউডভূত বাংলাডিসিব্লাডি ভ্যালেন্টাইনওয়ামিকা গাব্বি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!