২০২৬ সালটা যেন বলিউড অভিনেত্রী ওয়ামিকা গাব্বির জন্য সৌভাগ্যের বছর হয়ে উঠেছে। বছরের শুরুতেই অক্ষয় কুমার ও প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’ সিনেমার সাফল্য পেয়েছেন তিনি। এরপর ‘পাতি, পত্নী অউর ওহ দো’ দিয়ে আলোচনায় আসেন। এবার মুক্তি পাওয়া তামিল সিনেমা ‘ডিসি: দ্য ব্লাডি ভ্যালেন্টাইন’-এ চন্দ্রা চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী। এর মধ্যেই ক্যারিয়ারের অন্যতম বড় সিনেমায় যুক্ত হলেন তিনি।
রিশভ শেঠির সঙ্গে প্রাশান্ত ভার্মার বহুল প্রতীক্ষিত প্যান-ইন্ডিয়া পৌরাণিক সিনেমা ‘জয় হনুমান’-এ অভিনয় কর...