Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

সিনেমায় সুযোগের জন্য ৩ সপ্তাহ বস্তিতে ছিলেন বিবেক ওবেরয়

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ১০:২০
সিনেমায় সুযোগের জন্য ৩ সপ্তাহ বস্তিতে ছিলেন বিবেক ওবেরয়

বিবেক ওবেরয়

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা বিবেক ওবেরয়। ২০০২ সালে রাম গোপাল বর্মা পরিচালিত কাল্ট-ক্লাসিক গ্যাংস্টার সিনেমা ‘কোম্পানি’-র মাধ্যমে রাতারাতি তারকা বনে যান তিনি।

তবে রুপালি পর্দায় চন্দু নাগরে হিসেবে ইতিহাস গড়ার পেছনের গল্পটি কিন্তু সহজ ছিল না। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে বিবেক নিজেই খোলসা করেছেন, কীভাবে এই প্রথম সিনেমার একটি চরিত্রের জন্য নিজের রাজকীয় জীবন ছেড়ে মুম্বাইয়ের ঘিঞ্জি বস্তিতে ৩ সপ্তাহ কাটাতে হয়েছিল তাকে।

বিবেক জানিয়েছেন, তার বাবা বিখ্যাত প্রবীণ অভিনেতা সুরেশ ওবেরয় নিজেই তাকে বড় বাজেটের সিনেমা দিয়ে লঞ্চ করতে চেয়েছিলেন। তবে বাবার সেই আরামদায়ক ও সহজ সুযোগ ফিরিয়ে দিয়ে নিজের যোগ্যতায় ইন্ডাস্ট্রিতে নাম কামানোর সিদ্ধান্ত নেন তিনি।

পরপর ১৮ মাস নানা অডিশন ও প্রত্যাখ্যানের পর তিনি হাজির হন রাম গোপাল বর্মার কাছে। তবে তার মার্জিত ও সুঠাম চেহারা দেখে পরিচালক সরাসরি বলে দেন— ‘তোমাকে বস্তির গুন্ডা ‘চন্দু’-র মতো একদমই দেখাচ্ছে না।’ এরপর পরিচালক তাকে ৩ সপ্তাহ পর আবার দেখা করতে বলেন।

পরিচালকের অফিস থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি বিবেক। সোজা চলে যান মুম্বাইয়ের একটি বস্তিতে। সেখানে মাসিক ভাড়ায় একটি ছোট ঘর নিয়ে ৩ সপ্তাহ সাধারণ মানুষের সঙ্গে থাকা শুরু করেন।

আরও পড়ুন

আমিরের সঙ্গে ফের বড় পর্দায় কাজ করতে মুখিয়ে আছি: প্রীতি জিনতা

১৩ আগস্ট ২০২৬


নিজের শারীরিক ভাষা, কথা বলার ধরন এবং চালচলনে গ্যাংস্টারদের মতো রুক্ষ ভাব আনতে একজন উঠতি ফটোগ্রাফারকে সঙ্গে নিয়ে পুরো বস্তির জীবনধারা ক্যামেরাবন্দি করেন তিনি।

তিন সপ্তাহ পর যখন বিবেক আবার অডিশনে ফিরলেন, তাকে দেখে চমকে ওঠেন রাম গোপাল বর্মা। গায়ে ছেঁড়া গেঞ্জি, ঢিলেঢালা প্যান্ট আর পায়ে পুরনো চপ্পল পরা বিবেককে চেনার উপায়ই ছিল না! তার এই অভাবনীয় রূপান্তর ও একাগ্রতা দেখে তাৎক্ষণিকভাবেই তাকে ‘কোম্পানি’ সিনেমার মূল চরিত্রে চূড়ান্ত করেন পরিচালক।

বলিউডে ‘সাথিয়া’, ‘যুবা’, ‘ওমকারা’ কিংবা ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’-র মতো দুর্দান্ত সিনেমা উপহার দেওয়ার পাশাপাশি বর্তমানে ভারতের সফলতম ব্যবসায়ীদের একজন বিবেক ওবেরয়। রিয়েল এস্টেট, জুয়েলারি ও এডটেকসহ নানা খাতে বিনিয়োগ করে তিনি প্রায় ১২০০ কোটি রুপির সম্পদের মালিক হয়েছেন।

এদিকে নতুন প্রজেক্ট নিয়ে আবারও চর্চায় আছেন তিনি। নীতেশ তিওয়ারির মেগা প্রজেক্ট ‘রামায়ণ পার্ট ১’-এ পৌরাণিক চরিত্র ‘বিভীষণ’-এর ভূমিকায় খুব শিগগিরই পর্দায় কামব্যাক করতে যাচ্ছেন এই তারকা।

বিবেক ওবেরয়বলিউড সেলেব আপডেটবলিউড সিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    মিষ্টি পেলেন তেতো স্বাদ

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    সংসদে মিষ্টির আসন শূন্য ঘোষণা

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    চট্টগ্রাম বন্দরের এনসিটি চালাবে বিদেশি অপারেটর

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংক পরিচালক

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার

    রূপপুরের জ্বালানি আসছে শুক্রবার