পর্দায় নায়ক, খলনায়ক কিংবা গ্যাংস্টার—নানারূপেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন বলিউড তারকা বিবেক ওবেরয়। তবে রুপালি পর্দার বাইরে বাস্তব জীবনে তিনি শত শত মানুষের বেঁচে থাকার প্রেরণা, সত্যিকারের এক ‘রিয়েল হিরো’।ক্যানসারে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানো এবং চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য বিবেক বরাবরই প্রশংসিত। মাত্র আড়াই বছর বয়সে ক্যানসারে আক্রান্ত এক ফুটফুটে শিশুকে দত্তক নিয়েছিলেন তিনি। দীর্ঘ ২০ বছর পর, সেই মরণব্যাধি ক্যানসারকে পুরোপুরি জয় করে এখন বড় পর্দায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তারই দত...