Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

গুঞ্জন উড়িয়ে প্রেমের বার্তা, রোমান্টিক ছবিতে কৃতি স্যানন

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১৩:০৯
গুঞ্জন উড়িয়ে প্রেমের বার্তা, রোমান্টিক ছবিতে কৃতি স্যানন

কৃতি স্যানন

বলিউড অভিনেত্রী কৃতি স্যানন এবং যুক্তরাজ্যের নামী ব্যবসায়ী কবীর বাহিয়ার প্রেম ভাঙার গুঞ্জনে গত কয়েক দিন ধরে উত্তাল ছিল বলিপাড়া। অন্য এক নারীর সাথে কবীরের একটি পার্টি করার ছবি ভাইরাল হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে রটে যায়—ভেঙে গেছে কৃতির মন, সিঙ্গেল হয়ে গেছেন ‘মিমি’ খ্যাত এই অভিনেত্রী। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার নিজেই মোক্ষম জবাব দিলেন কৃতি।

সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের বছরের প্রথমার্ধের একগুচ্ছ অদেখা ছবির কোলাজ শেয়ার করেছেন কৃতি। আর সেই অ্যালবামের ১৫ নম্বর স্লাইডেই লুকিয়ে ছিল আসল চমক!

কৃতির শেয়ার করা সেই ক্যান্ডিড ছবিতে দেখা যায়, একটি পারিবারিক অনুষ্ঠানে পাঞ্জাবি গায়ক সুখবীরের লাইভ গান উপভোগ করছেন তারা। ক্যামেরার দিকে পিঠ দিয়ে থাকলেও, কৃতি তার প্রেমিক কবীর বাহিয়াকে পরম ভালোবাসায় জড়িয়ে ধরে আছেন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বছরের মাঝামাঝি সময়ের কিছু অদেখা মুহূর্ত, যা কখনো ইনস্টাগ্রামে জায়গা পায়নি (এবং কিছু মুহূর্ত কখনো পাবেও না...)।’

প্রিয় তারকাকে এভাবে প্রেমিকের বাহুডোরে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভক্তরা। কৃতির পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন, ‘১৫ নম্বর স্লাইডটা সেরা, কারো যেন কু-নজর না লাগে!’ আরেকজন লিখেছেন, ‘তোমার খুশিতে আমরাও সবসময় খুশি।’

আসলে কয়েক দিন আগে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘রেডিট’-এ কবীরের সঙ্গে অন্য এক তরুণীর পার্টির ছবি ভাইরাল হয়। এর পর থেকেই নেটিজেনদের একাংশ দাবি করতে থাকেন, কৃতিকে ধোঁকা দিচ্ছেন কবীর এবং তাদের ব্রেকআপ হয়ে গেছে।

তবে কবীরের ঘনিষ্ঠ একটি সূত্র ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’কে জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। সূত্রটি বলে, ‘কবীর ও সেই তরুণীর ছবিটিকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। ওই মেয়েটি কবীরের পারিবারিক বন্ধু এবং কবীর তাকে নিজের বোনের মতো মনে করেন। মানুষ কত সহজে না জেনে মিথ্যা রটনা তৈরি করে দেয়, তা সত্যিই দুঃখজনক।’

আরও পড়ুন

স্পাইডার-ম্যানের জালে লিওনেল মেসি!

০১ জুলাই ২০২৬

গত দুই বছর ধরে কৃতি ও কবীরকে প্রায়ই একসাথে বিভিন্ন জায়গায় দেখা যায়। দুবাইতে ২০২৪ সালের নিউ ইয়ার সেলিব্রেশনে ভারতের সাবেক অধিনায়ক এমএস ধোনি ও তার স্ত্রী সাক্ষীর সাথেও এই জুটিকে পার্টি করতে দেখা গিয়েছিল। এমনকি গ্রিসে কৃতির জন্মদিনের ছুটিতেও সাথে ছিলেন কবীর। সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের পোস্টে নিয়মিত রোমান্টিক কমেন্টও করেন এই যুগল।

কাজের ফ্রন্টে, কৃতি স্যাননকে সর্বশেষ দেখা গেছে হোমি আদাজানিয়ার ‘ককটেল ২’ সিনেমায়। অভিনয়ের পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থা ‘ব্লু বাটারফ্লাই ফিল্মস’ থেকে কাজলকে নিয়ে ‘দো পাত্তি’ সিনেমাটিও প্রযোজনা করেছেন তিনি।

কৃতি স্যাননকবীর বাহিয়াপ্রেমবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!