Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বলিউড

হৃতিকের সঙ্গে ছবি পোস্ট করেই বিস্ফোরক আমিশা প্যাটেল

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৬:০২
হৃতিকের সঙ্গে ছবি পোস্ট করেই বিস্ফোরক আমিশা প্যাটেল

চলতি বলিউডে সহ-অভিনেতাদের মধ্যে আগের মতো আন্তরিক সম্পর্ক আর নেই বলে দাবি করেছেন আমিশা পটেল। একই সঙ্গে ভারতীয় নেটিজেনদের একাংশের ট্রল সংস্কৃতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

রোববার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ২০০০ সালের জনপ্রিয় চলচ্চিত্র কহো না... পেয়ার হ্যায়-এর শুটিংয়ের একটি পুরোনো ছবি শেয়ার করেন অমিশা। থাইল্যান্ডের ফুকেটে তোলা সেই ছবিতে অভিনেত্রীকে সহ-অভিনেতা হৃতিক রোশন-এর সঙ্গে একটি রেস্তোরাঁয় ডিনার করতে দেখা যায়।

ছবির ক্যাপশনে পুরোনো দিনের স্মৃতিচারণ করে আমিশা উল্লেখ করেন, “আজকের বলিউডে সহ-অভিনেতাদের মধ্যে সেই সারল্য, আন্তরিকতা এবং প্রকৃত বন্ধনের অস্তিত্ব আর নেই। আমি নিজেকে ভাগ্যবতী মনে করি, কারণ কাজের সূত্রে কিছু স্থায়ী সম্পর্ক ও বন্ধুত্ব গড়ে তুলতে পেরেছিলাম।”

আরও পড়ুন

ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ ভূমি, কঠোর আইনের দাবি

২৫ মে ২০২৬


সম্প্রতি বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রীদের পিআর কৌশল নিয়েও মন্তব্য করেছিলেন অমিশা। এবার তিনি সামাজিকমাধ্যমে তারকাদের ঘিরে তৈরি হওয়া নেতিবাচক পরিবেশের সমালোচনা করেন।

নিজের এক্স হ্যান্ডেলে অভিনেত্রী দাবি করেন, ভারতীয় তারকারা নিজেদের দেশের মানুষের কাছ থেকেই সবচেয়ে বেশি ট্রলের শিকার হন। তার ভাষ্য, “আমরা নিজেদের ঐক্যবদ্ধ জাতি বলি, কিন্তু বাস্তবে একে অন্যকে নিচে নামানোর প্রবণতাই বেশি দেখা যাচ্ছে। হলিউডে সাধারণ মানুষ নিজেদের তারকাদের যেভাবে সম্মান দেয়, ভারতে সেই চিত্র অনেকটাই ভিন্ন।”

তিনি মন্তব্য করেন, কোনো বড় অনুষ্ঠান, পোশাক বা জনসমক্ষে উপস্থিতি নিয়ে ভারতীয় তারকারা প্রায়ই সামাজিকমাধ্যমে কটাক্ষের শিকার হন, যা অত্যন্ত হতাশাজনক।

আমিশার এই মন্তব্য ঘিরে ইতোমধ্যেই সামাজিকমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, বলিউডের অভ্যন্তরীণ সম্পর্কের পরিবর্তন এবং অনলাইনে বাড়তে থাকা ট্রোল সংস্কৃতি নিয়ে অভিনেত্রীর বক্তব্য বর্তমান বিনোদন জগতের একটি বাস্তব চিত্র তুলে ধরেছে।

আমিশা প্যাটেলহৃত্বিক রোশন
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise