Agamir Somoy E-Paper
সোমবার, ১৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
গরিবের বন্ধু ডা. খোকন রেজা
সোমবার, ১৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ ভূমি, কঠোর আইনের দাবি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৫:৩৩
ভাইরাল ভিডিও দেখে ক্ষুব্ধ ভূমি, কঠোর আইনের দাবি

নারীদের নিরাপত্তা ও সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে আবারও সরব হলেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও শেয়ার করে তিনি দেশের যুবসমাজের একাংশের মানসিকতা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন এবং যৌন সহিংসতা রোধে কঠোর আইনের দাবি তুলেছেন।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন যুবক একটি দেওয়ালে আঁকা নারীর ছবিকে ঘিরে অশ্লীল ইঙ্গিত ও অঙ্গভঙ্গি করছে। ভিডিওটি প্রথমে ‘টিউব ইন্ডিয়ান’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়। পরে সেটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন ভূমি।

ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী মন্তব্য করেন, “এটা আমাদের দেশের যুবসমাজের একাংশের আসল মানসিকতা। এরা ঠিক সেই ধরনের মানুষ, যারা ভবিষ্যতে নারী ও শিশুদের ওপর যৌন নির্যাতন বা যৌন হেনস্থা চালাতে পারে। আমরা একটি ভয়াবহ সামাজিক মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি।”

তিনি উল্লেখ করেন, শুধু নিন্দা বা লজ্জা প্রকাশ যথেষ্ট নয়। পরিস্থিতি মোকাবিলায় আরও কঠোর আইন প্রয়োজন বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন

চুরির অপবাদে বিষপান, পূর্বধলায় গৃহবধূর মৃত্যু

২৩ মে ২০২৬

রভূমির এই প্রতিক্রিয়া এমন এক সময়ে সামনে এলো, যখন ভারতে নারীদের নিরাপত্তা, পারিবারিক সহিংসতা ও পণপ্রথা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি ভোপালে পণের দাবিতে মানসিক নির্যাতনের অভিযোগে ৩৩ বছর বয়সী এক নারীর মৃত্যুর ঘটনা দেশজুড়ে আলোড়ন তোলে।

নারী ও শিশু নির্যাতনের ঘটনায় এর আগেও একাধিকবার সরব হয়েছেন ভূমি। চলতি বছরের জানুয়ারিতে দিল্লিতে ৬ বছরের এক শিশুকে তিন নাবালকের সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায়ও ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। সে সময় অভিনেত্রী প্রশ্ন তুলেছিলেন, এত কম বয়সী ছেলেরা কীভাবে এমন ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়ছে এবং তারা কেমন সামাজিক পরিবেশে বেড়ে উঠছে।

সম্প্রতি বলিউডের আরও কয়েকজন অভিনেত্রীও নারীর অধিকার, সামাজিক চাপ ও স্বাধীনভাবে বাঁচার প্রশ্নে প্রকাশ্যে মত দিয়েছেন। কঙ্গনা রানাওয়াত ও ঋদ্ধি ডোগরা বিয়েকে ঘিরে সামাজিক চাপ এবং নারীদের আত্মনির্ভরশীল হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন। বিনোদন অঙ্গনের তারকাদের ধারাবাহিক এই অবস্থান সমাজে সচেতনতা তৈরিতে কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার।

ভূমি পেডনেকরবলিউড
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৫ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    ফ্রান্স
    ০
    স্পেন
    ০
    ১৬ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    বস্তিতে কোমর পানি, ভাবার সময় নেই কারও

    বস্তিতে কোমর পানি, ভাবার সময় নেই কারও

    ১৩ জুলাই ২০২৬, ০০:০৪

    সারোয়ার তুষারের নেতৃত্বে এনসিপির মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং বিষয়ক উপ-কমিটি

    সারোয়ার তুষারের নেতৃত্বে এনসিপির মিডিয়া, প্রচার ও ব্র্যান্ডিং বিষয়ক উপ-কমিটি

    ১৩ জুলাই ২০২৬, ০০:১১

    advertiseadvertise