Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

প্রসবের সময় ‘মরতে মরতে বাঁচা’ রিচা চাড্ডা ফিরছেন ক্যামেরার সামনে

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২
প্রসবের সময় ‘মরতে মরতে বাঁচা’ রিচা চাড্ডা ফিরছেন ক্যামেরার সামনে

রিচা চাড্ডা

বলিউডের অন্যতম সাহসী ও প্রভাবশালী অভিনেত্রী রিচা চাড্ডা। ‘মাসান’ কিংবা ‘ফুক্রে’ সিনেমার দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে ভক্তদের হৃদয়ে জায়গা করে নেওয়া এ তারকা দীর্ঘদিন ধরে বড় পর্দা কিংবা ওটিটির প্রচার আলো থেকে অনেকটাই দূরে ছিলেন। কেন কাজ থেকে বিরতি নিয়েছিলেন, অবশেষে তা নিয়ে মুখ খুললেন রিচা।

২০২৪ সালের জুলাই মাসে স্বামী আলী ফজলের সঙ্গে তাদের প্রথম কন্যাসন্তান জুনেয়রা ইদা ফজলকে পৃথিবীতে স্বাগত জানান রিচা।

সঞ্জয় লীলা বনসালির ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’-র অভূতপূর্ব সাফল্যের পর আর তাকে নতুন কোনো অভিনয় প্রজেক্টে দেখা যায়নি। নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিচা জানান, সন্তান প্রসবের সময়টি তার জন্য শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত কঠিন ছিল।

রিচা বলেছেন, ‘আমার নরমাল ডেলিভারি হয়েছিল এবং প্রসবের সময় প্রচুর রক্তক্ষরণ হয়। শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে মস্তিষ্ক কাজ করছিল না। স্বাস্থ্যগতভাবে পুরোপুরি ফিট হতে আমার দীর্ঘ সময় লেগেছে’।

শুধু সন্তান সামলানোই নয়, সন্তান জন্মের মাত্র কয়েক মাসের মধ্যেই প্রযোজক হিসেবে নিজের প্রথম সিনেমা ‘গার্লস উইল বি গার্লস’ ওটিটিতে মুক্তির কাজ তদারকি করতে হয়েছিল তাকে।

রিচার কথায়, ‘প্রযোজক হিসেবে ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে ডিল, প্রচার আর ছোট বাচ্চার যত্ন নেওয়া। সব মিলিয়ে শরীর আর কুলাচ্ছিল না। ডাক্তার আমাকে বাধ্য হয়েই বিশ্রামে যেতে বলেছিলেন এবং ওষুধ শুরু করতে হয়েছিল।’

আরও পড়ুন

অত্যাচারিত হয়েও সন্তানদের জন্য সংসার টেকাতে চেয়েছি : সেলিনা জেটলি

২৩ সেপ্টেম্বর ২০২৬

তবে সব কঠিন সময় পেরিয়ে রিচা চাড্ডা এখন একদম ফিট এবং পুরোদমে কাজ শুরু করতে প্রস্তুত। অভিনেত্রী জানান, শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও তিনি একটি ওটিটি শোর কাজ শেষ করেছেন এবং ‘মুসাফিরি’ নামে একটি বিশেষ নন-ফিকশন সিরিজের গবেষণা শেষ করেছেন। আর শিগগিরই নতুন সিনেমার শুটিং ফ্লোরে ফিরছেন তিনি।

রিচা জানান, মা হিসেবে পৃথিবীর বর্তমান অবস্থা তাকে ভাবিয়ে তোলে। এআই এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ পৃথিবীর কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমি আমার মেয়েকে উদারমনস্ক হতে শেখাব না— ও চারপাশ দেখে নিজে শিখবে। তবে আমি তাকে শেখাব কীভাবে কাউকে বা কোনো কর্তৃপক্ষকে ভয় না পেয়ে নিজের মতো বাঁচতে হয়’।

বলিউডে প্রগতিশীল নারী চরিত্র নিয়ে মন্তব্য করতে গিয়ে রিচা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘পুরুষদের লেখা প্রগতিশীল নারী চরিত্রের চেয়ে নারীদের নিজেদের লেখা চরিত্র অনেক বেশি বাস্তবসম্মত হয়। পুরুষ লেখকরা নারী স্বাধীনতা বোঝাতে শুধু একটি মদের বোতল হাতে ধরিয়ে দিয়েই দায়িত্ব শেষ করেন।’

রিচা চাড্ডাবলিউড সেলেব আপডেটবলিউড অভিনেত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    মুক্তির আগেই ‘রাকা’ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আল্লু অর্জুন-অ্যাটলি

    মুক্তির আগেই ‘রাকা’ নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আল্লু অর্জুন-অ্যাটলি

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা