Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

অত্যাচারিত হয়েও সন্তানদের জন্য সংসার টেকাতে চেয়েছি : সেলিনা জেটলি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০
অত্যাচারিত হয়েও সন্তানদের জন্য সংসার টেকাতে চেয়েছি : সেলিনা জেটলি

সেলিনা জেটলি

বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক মিস ইন্ডিয়া সেলিনা জেটলি বর্তমানে জীবন ও সংসারের এক কঠিনতম অধ্যায় পার করছেন। অস্ট্রিয়ান স্বামী পিটার হাঘের সঙ্গে চলছে তার তিক্ত বিবাহবিচ্ছেদের আইনি লড়াই।

গত বছর অস্ট্রিয়ার আদালতে সেলিনার বিরুদ্ধে ডিভোর্সের মামলা করেন তার স্বামী। সেই সঙ্গে সন্তানদের থেকেও সেলিনাকে দূরে সরিয়ে রাখার মতো মারাত্মক অভিযোগ উঠেছে পিটারের বিরুদ্ধে।

এমনই এক হৃদয়বিদারক পরিস্থিতির মধ্যে ১৬তম বিবাহবার্ষিকীতে সোশাল মিডিয়ায় এক অত্যন্ত আবেগঘন বার্তার মাধ্যমে নিজের ভেতরের সব কষ্ট ও ক্ষোভ উগরে দিয়েছেন এ অভিনেত্রী।

২৩ সেপ্টেম্বর অস্ট্রিয়ায় নিজেদের রেজিস্ট্রি বিয়ের ১৬ বছর পূর্তির দিনে সেলিনা লেখেন, ‘উদযাপন করার মতো কিছুই নেই আমার কাছে, আছে শুধু নিজের মনের কাছে হাজারটা ক্ষমা চাওয়া আর সন্তানদের জন্য ব্যাকুল প্রার্থনা।’

দাম্পত্য জীবনের সেই অন্ধকার সময়ের স্মৃতিচারণ করে সেলিনা জানান, সন্তানদের মুখের দিকে তাকিয়ে অত্যাচার সহ্য করেও পরিবারকে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি।

আরও পড়ুন

‘আর্টিকেলে ৩৭০’-এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন ইয়ামি গৌতম

২৩ সেপ্টেম্বর ২০২৬

তার ভাষায়, ‘যে কষ্ট, আঘাত আর নির্যাতন আমি সহ্য করেছি, তারপরও সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য পরিবারটাকে এক রাখার জন্য আমি আমার সাধ্যের শেষ বিন্দু দিয়ে চেষ্টা করেছিলাম। আমি লড়াই না করে হার মানিনি।’

সেলিনার অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ তার স্বামী পিটার হাঘের বিরুদ্ধে শারীরিক সহিংসতা, নিষ্ঠুরতা, ব্ল্যাকমেইল ও মানসিকভাবে হেনস্থা করার দায়ে ‘ভারতীয় ন্যায় সংহিতা’-র অধীনে গুরুতর ধারায় এফআইআর করেছে। বর্তমানে পুলিশ পুরো বিষয়ের তদন্ত চালাচ্ছে।

২০১০ সালে অভিনয় জগত থেকে বিরতি নিয়ে অস্ট্রিয়ান ব্যবসায়ী পিটার হাঘকে বিয়ে করেন সেলিনা। ২০১২ সালে তাদের কোল আলো করে আসে প্রথম জমজ ছেলেসন্তান।

পরে ২০১৭ সালে আবারও জমজ সন্তানের মা হন এ অভিনেত্রী। দীর্ঘ ১৬ বছরের সংসার ভাঙনের মুখে দাঁড়িয়ে সন্তানদের বুকে ফিরে পাওয়ার আকুল প্রতীক্ষায় দিন গুনছেন এ বলিউড তারকা।

বলিউড অভিনেত্রীবলিউড সেলেব আপডেটবিচ্ছেদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    সিলিন্ডার বিস্ফোরণ: মারা গেলেন কাভার্ড ভ্যানচালক, নিহত বেড়ে ৯

    আম্মারের নেতৃত্বে রাজশাহী রেল স্টেশনে তাণ্ডব

    আম্মারের নেতৃত্বে রাজশাহী রেল স্টেশনে তাণ্ডব

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন