Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

‘আফসানা বানায়া আপনে’ নস্টালজিয়া উসকে দিলেন ইমরান হাশমি-হিমেশ

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮
‘আফসানা বানায়া আপনে’ নস্টালজিয়া উসকে দিলেন ইমরান হাশমি-হিমেশ

‘আফসানা বানায়া আপনে’ গানের দৃশ্যে জেনেলিয়া ও ইমরান হাশমি

‘আশিক বানায়া আপনে’ গানের কথা মনে আছে? যে গানের সুর আর ইমরান হাশমির রসায়নে ঝড় উঠেছিল তৎকালীন তরুণ প্রজন্মের হৃদয়ে। প্রায় দুই দশক পর সেই ইতিহাস আবারও ফিরিয়ে আনতে এক ছাদের নিচে জড়ো হয়েছেন অভিনেতা ইমরান হাশমি, সুরকার ও গায়ক হিমেশ রেশমিয়া এবং পরিচালক আদিত্য দত্ত।

তাদের আসন্ন রোমান্টিক-অ্যাকশন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর প্রথম গান ‘আফসানা বানায়া আপনে’ সম্প্রতি মুক্তি পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নস্টালজিয়ার ঝড় তুলেছে।

হিমেশ রেশমিয়ার লেখা ও সুরে তৈরি এ রোমান্টিক ট্র্যাকটিতে হিমেশের সঙ্গে দ্বৈত কণ্ঠে গায়িকা হিসেবে কণ্ঠ দিয়েছেন অসীস কৌর।

গানটির মিউজিক ভিডিওতে ইমরান হাশমির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ। টিজারের শেষভাগে গানটির সুর শুনেই ভক্তদের মধ্য উসকে উঠেছিল পুরনো স্মৃতি।

আরও পড়ুন

ক্যানসার জয় করে রুপালি পর্দায় বিবেকের দত্তককন্যা

২৩ সেপ্টেম্বর ২০২৬

নতুন এ গানটি প্রসঙ্গে ইমরান হাশমি জানান, পুরনো সৃষ্টিকে হুবহু নকল করার কোনো চেষ্টা এখানে করা হয়নি। তার ভাষায়, ‘এই গানটির সঙ্গে গভীর নস্টালজিয়া জড়িয়ে আছে ঠিকই, তবে আফসানা বানায়া আপনে’র নিজস্ব একটা আবেগ আছে যা গানমাস্টার জি৯ সিনেমার পটভূমির সঙ্গে দারুণভাবে মিশে গেছে’।

অন্যদিকে সুরকার হিমেশ রেশমিয়া জানান, প্রায় ৮-৯ মাসের কঠোর পরিশ্রমের পর তারা সিনেমাটির অ্যালবাম তৈরি করেছেন। গল্পের আবহ ঠিক রেখে নতুন প্রজন্মের কাছে ভালো লাগার মতো সুর তৈরি করা বেশ চ্যালেঞ্জিং ছিল বলে জানান তিনি।

দীপক মুকুট, হুনার মুকুট ও সঙ্গীতা আহির প্রযোজিত এ অ্যাকশন থ্রিলারে ইমরান ও জেনেলিয়া ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অপারশক্তি খুরানা এবং অভিষেক সিং।

আগামী ২৭ নভেম্বর বিশ্ব জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘গানমাস্টার জি৯’।

ইমরান হাশমিজেনেলিয়াবলিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: