‘আশিক বানায়া আপনে’ গানের কথা মনে আছে? যে গানের সুর আর ইমরান হাশমির রসায়নে ঝড় উঠেছিল তৎকালীন তরুণ প্রজন্মের হৃদয়ে। প্রায় দুই দশক পর সেই ইতিহাস আবারও ফিরিয়ে আনতে এক ছাদের নিচে জড়ো হয়েছেন অভিনেতা ইমরান হাশমি, সুরকার ও গায়ক হিমেশ রেশমিয়া এবং পরিচালক আদিত্য দত্ত।তাদের আসন্ন রোমান্টিক-অ্যাকশন সিনেমা ‘গানমাস্টার জি৯’-এর প্রথম গান ‘আফসানা বানায়া আপনে’ সম্প্রতি মুক্তি পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নস্টালজিয়ার ঝড় তুলেছে।হিমেশ রেশমিয়ার লেখা ও সুরে তৈরি এ রোমান্টিক ট্র্যাকটিতে হিমেশের সঙ্গে দ্বৈত কণ্ঠে...