Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বলিউড

নিজেকে থাপ্পড় মারতে ইচ্ছে করত অক্ষয়ের, কিন্তু কেন?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১১:২০
নিজেকে থাপ্পড় মারতে ইচ্ছে করত অক্ষয়ের, কিন্তু কেন?

অক্ষয় কুমার

বলিউডের ‘খিলাড়ি’ খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। দীর্ঘ ৩৫ বছর ধরে বলিউডে রাজত্ব করছেন তিনি। অ্যাকশন, কমেডি, রোমান্স কিংবা সামাজিক সচেতনতামূলক সিনেমা, সবখানেই নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন।

তবে ক্যারিয়ারের শুরুর দিনগুলো নিয়ে এবার এক বিস্ফোরক ও চমকপ্রদ মন্তব্য করলেন ৫৮ বছর বয়সী এই অভিনেতা। অক্ষয় জানালেন, ক্যারিয়ারের প্রথম ১০ বছর তিনি যেভাবে পার করেছেন, তা মনে পড়লে এখন নিজের গালে নিজেই চড় মারতে ইচ্ছে করে!

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ‘পিটিআই’-কে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার তার ক্যারিয়ারের শুরুর দিকের আফসোসের কথা শেয়ার করেন। তিনি অকপটে স্বীকার করেন, শুরুতে তিনি সিনেমা জগতে এসেছিলেন কেবল টাকা কামানোর জন্য।

অক্ষয় বলেছেন, ‘প্রথম ১০ বছর পার হওয়ার পর যখন আমি নিজের সিনেমাগুলো দেখতাম, আমার নিজের ওপর খুব রাগ হতো। আমি শুধু মারপিট আর অ্যাকশন সিনেমাই করে যাচ্ছিলাম। ইন্ডাস্ট্রির সবাই ধরে নিয়েছিল যে অ্যাকশন ছাড়া আমি আর কিছুই পারি না। আমি বুঝতে পারলাম যে আমি একটা চেনা ছকে আটকে গেছি। তখনই সিদ্ধান্ত নিই নিজেকে পুরোপুরি বদলে ফেলার।’

আরও পড়ুন

মাথা নষ্ট করে দেবে ‘দ্য প্যারাডাইস’, মুক্তি পাবে কবে?

২৪ জুন ২০২৬

অ্যাকশন হিরোর তকমা ঝেড়ে ফেলতে অক্ষয় বেছে নেন কমেডি ও ড্রামা ঘরানার সিনেমা। আর তাতেই বাজিমাত! ২০০০ সালে মুক্তি পাওয়া ‘হেরা ফেরি’ এবং ‘ধড়কন’ সিনেমা দুটি অক্ষয়ের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এরপর ‘মুঝসে শাদী কারোগী’, ‘টয়লেট: এক প্রেম কথা’ এবং ‘প্যাডম্যান’-এর মতো ভিন্নধর্মী সিনেমা দিয়ে তিনি প্রমাণ করেন যে তিনি সব ধরণের চরিত্রেই সেরা।

অক্ষয় নিজেকে একটি দালানের সাথে তুলনা করে বলেন, নতুন কিছু গড়তে হলে নিজেকে বারবার ভাঙতে হয়।

বলিউডে অক্ষয় কুমারকে নিয়ে একটা বড় সমালোচনা আছে যে, তিনি অন্য তারকাদের মতো বছরে ১টি সিনেমা না করে ৩-৪টি সিনেমা করেন। এই সমালোচনার জবাবে খিলাড়ি বলেছেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করেন বছরে একটা সিনেমা করলেই তো হয়, চারটার কী দরকার? আমি তাদের বলি, আমি প্রতিদিন কাজ করতে চাই। বছরে অন্তত ৪টি সিনেমা করা আমি আমার দায়িত্ব মনে করি। আমি বেশি সিনেমা করলে ইন্ডাস্ট্রির আরও শত শত মানুষের কর্মসংস্থান হয়, সিনেমার ব্যবসা বাড়ে। হিট-ফ্লপ তো ব্যবসারই অংশ, কিন্তু আমার কাজ হলো কাজ করে যাওয়া।’

অভিনেতা আরও জানান, তার শেষ ইচ্ছা যেন মৃত্যুর ঠিক ৫ মিনিট আগেও তিনি শুটিং সেটে থাকতে পারেন।

খুব শিগগির প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরে অক্ষয়ের দ্বিতীয় ধামাকা সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’। ‘ভূত বাংলা’র পর আহমেদ খান পরিচালিত এই সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে তুমুল উন্মাদনা রয়েছে। এটি বলিউডের তুমুল জনপ্রিয় ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। মাল্টিস্টারার এই সিনেমায় অক্ষয় ছাড়াও আছেন রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি, সুনীল শেঠি, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ার্সি এবং জ্যাকি শ্রফ।

সিনেমার সেন্সর বোর্ড অবশ্য মোট ১৮টি দৃশ্য ও সংলাপে কাঁচি চালিয়ে এটিকে ‘ইউএ ১৬+’ সার্টিফিকেট দিয়েছে। সিনেমাটি থেকে কাশ্মীরের কিছু রেফারেন্স এবং দিশা পাটানি ও জ্যাকলিন ফার্নান্দেজের কিছু দৃশ্য এডিট করা হয়েছে। ২ ঘণ্টা ৪৪ মিনিট স্থায়িত্বের এই বিগ বাজেট কমেডি সিনেমাটি আগামী ২৬ জুন বিশ্বজুড়ে সিনেমা হলে মুক্তি পাবে।

অক্ষয় কুমারবলিউডসিনেমা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise