Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

মাথা নষ্ট করে দেবে ‘দ্য প্যারাডাইস’, মুক্তি পাবে কবে?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:৩৪
মাথা নষ্ট করে দেবে ‘দ্য প্যারাডাইস’, মুক্তি পাবে কবে?

ন্যানি। ছবিঃ সংগৃহীত

সাউথ ইন্ডিয়ান ন্যাচারাল স্টার ন্যানি এবং ‘দসরা’ খ্যাত পরিচালক শ্রীকান্ত ওদেলার নতুন সিনেমা ‘দ্য প্যারাডাইস’ নিয়ে দর্শকদের উত্তেজনার শেষ নেই। তবে সিনেমাটির মুক্তির তারিখ নিয়ে একের পর এক নতুন তথ্যে বেশ গোলকধাঁধায় পড়েছেন ভক্তরা।

বিগ বাজেটের এই প্যান ইন্ডিয়া সিনেমাটির রিলিজ ডেট নিয়ে আবারও এক নতুন গুঞ্জন শুরু হয়েছে চলচ্চিত্রপাড়ায়। শোনা যাচ্ছে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিনেমাটি আগামী ২৫ সেপ্টেম্বর থিয়েটারে মুক্তি পেতে পারে।

দ্য প্যারাডাইস সিনেমার মুক্তির তারিখ নিয়ে কয়েক মাসে বেশ কয়েকবার পরিবর্তন এসেছে। শুরুতে নির্মাতারা ঘোষণা করেছিলেন, সিনেমাটি এ বছরের ২৬ মার্চ মুক্তি পাবে। কিন্তু পরবর্তীতে প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসএলভি সিনেমাস’ সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্টার শেয়ার করে জানায়, সিনেমাটি পিছিয়ে ২১ আগস্ট রিলিজ করা হবে।

গান কিংবা নতুন কোনো আপডেট না আসায় ভক্তরা যখন হতাশ, তখনই খবর রটে যে সিনেমাটি আরও পিছিয়ে একদম ডিসেম্বরে চলে যেতে পারে। তবে টলিউডের ভেতরের সূত্রের সর্বশেষ খবর অনুযায়ী, আগস্ট বা ডিসেম্বর নয়, ২৫ সেপ্টেম্বরকেই বড় পর্দায় ধামাকা করার জন্য লক করেছে টিম। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

আরও পড়ুন

ফ্লপ থেকে সুপারহিট, ইমতিয়াজ আলীর সিনেমার রহস্য কী?

২৪ জুন ২০২৬

সিনেমার রিলিজ ডেট নিয়ে কনফিউশন থাকলেও সম্প্রতি একটি বড় চমক দিয়েছেন নির্মাতারা। এই সিনেমায় ‘বিক্রম মালিক’ নামের একটি ভিলেন চরিত্রে দেখা যাবে বলিউডের জনপ্রিয় ড্যান্সার ও অভিনেতা রাঘব জুয়ালকে।

ইনস্টাগ্রামে শেয়ার করা রাঘবের ফার্স্ট লুক ভিডিওটি এরই মধ্যে ভাইরাল। গলায় ভারী সোনার গহনা এবং চোখে মুখে এক হিংস্র ও উগ্র চাউনি নিয়ে রাঘব যেভাবে হাজির হয়েছেন, তা দেখে ভক্তদের গায়ের লোম খাড়া হয়ে গেছে। এক সাক্ষাৎকারে রাঘব বলেছেন, শ্রীকান্ত ওদেলার সঙ্গে কাজ করাটা এক দারুণ অভিজ্ঞতা। যারা তার দসরা সিনেমাটি দেখেছেন, তারা জানেন ওনার কাজের মান কতটা নিখুঁত। দ্য প্যারাডাইস নিয়ে উনি যা বানাচ্ছেন, তা জাস্ট মাথা নষ্ট করে দেবে!

২০২৩ সালের ব্লকবাস্টার হিট দসরার পর ন্যানি এবং পরিচালক শ্রীকান্ত ওদেলার এটি দ্বিতীয় সিনেমা। ন্যানির চিরচেনা পজিটিভ ইমেজের বাইরে এই সিনেমায় এক রিয়ালিস্টিক এবং হাইভোল্টেজ অ্যাকশন ড্রামা দেখতে পাবেন দর্শকরা। রাঘব জুয়ালের এই ভয়ংকর লুকের পর ন্যানির লুক কেমন হবে, তা নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে।

দ্য প্যারাডাইসন্যানিদক্ষিণী সিনেমাদক্ষিণী তারকা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর