Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

কমেডি ছবিতে নায়িকারা শুধু শো পিস, কেন বললেন রাভিনা ট্যান্ডন?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১৩:০৯
কমেডি ছবিতে নায়িকারা শুধু শো পিস, কেন বললেন রাভিনা ট্যান্ডন?

রাভিনা ট্যান্ডন

নব্বইয়ের দশকে গোবিন্দ আর রাভিনা ট্যান্ডন স্ক্রিনে আসা মানেই ছিল দর্শকদের হাসতে হাসতে পেট ফেটে যাওয়ার উপক্রম। ‘দুলহে রাজা’ বা ‘আঁখিও সে গোলি মারে’র মতো ছবিতে রাভিনার নিখুঁত কমেডি টাইমিং আজও দর্শকের মনে গেঁথে আছে।

কিন্তু বর্তমান সময়ের বলিউড কমেডি ছবিতে নায়িকাদের ভূমিকা নিয়ে এবার তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করলেন এই ‘মাস্ত মাস্ত’ গার্ল।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত অক্ষয় কুমারের মেগা কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর এক প্রচারণামূলক সাক্ষাৎকারে রাভিনা স্পষ্ট জানান, আজকের বলিউড কমেডিতে নায়িকাদের চরিত্র কেবল গ্ল্যামার ছড়ানোর মধ্যেই সীমাবদ্ধ, তাদের আসল কমেডি দেখানোর সুযোগ দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে।

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে ৫৩ বছর বয়সী রাভিনা জানান, আজকের যুগে কাউকে আঘাত না দিয়ে বা কোনো বিতর্ক তৈরি না করে পিওর কমেডি ছবি বানানো দড়ির ওপর হাঁটার মতোই কঠিন।

নব্বইয়ের দশকের সোনালী দিনের স্মৃতিচারণ করে রাভিনা বলেছেন, ‘আমাদের সময়ে সিনেমায় একটা দারুণ নিষ্পাপ পাগলামি ছিল। আমি আর চি চি (গোবিন্দ) কোনো রকম ওভারথিংকিং না করে ক্যামেরার সামনে একদম মন থেকে অভিনয় করতাম। আমাদের মাথায় এই চিন্তা থাকত না যে এই কমিক সিনটা ১৫ সেকেন্ডের ইনস্টাগ্রাম রিল বা টিকটকে কেমন দেখাবে, কিংবা এই ডায়লগটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো ট্রোল বা বয়কট ট্রেন্ড শুরু হবে কি না! আজকের পরিচালকেরা সারাক্ষণ ভয়ে থাকেন, যার কারণে কমেডি ছবি তার নিজস্ব স্বাধীনতা হারিয়ে ফেলেছে।’

আরও পড়ুন

টেইলর সুইফট-ট্রাভিস কেলসি কি আগেই বিয়ে করেছেন?

০৩ জুলাই ২০২৬

বর্তমান যুগের বলিউড কমেডিতে অভিনেত্রীদের ভূমিকা কমে যাওয়া প্রসঙ্গে রাভিনা টেনে আনেন প্রয়াত শ্রীদেবী এবং জুহি চাওলার নাম। তিনি বলেছেন, “শ্রীদেবী যেভাবে ‘মিস্টার ইন্ডিয়া’ বা ‘চালবাজ’ ছবিতে মেইনস্ট্রিম কমেডি করেছিলেন, তা ইতিহাস। কিন্তু আজকের দিনে কমেডি ছবিগুলো হয় অতিরিক্ত প্লট-চালিত, না হয় ২০-২৫ জন তারকার মেলা। আর এই বড় কাস্টের চক্করে নায়িকাদের হাসানোর জায়গাটাই নির্মাতারা ছোট করে ফেলেছেন।”

আজকের প্রজন্মের অভিনেত্রীদের প্রশংসা করে রাভিনা আরও যোগ করেন, “এখনকার মেয়েরা দারুণ স্মার্ট, ট্যালেন্টেড এবং তাদের টাইমিংও অসাধারণ। কিন্তু চিত্রনাট্যকাররা তাদেরকে দিয়ে ফুল-ফ্লেজেড কমেডি করানোর সাহস দেখান না। স্ক্রিপ্টগুলোতে তাদের শুধু গ্ল্যামারাস অনুঘটক বানিয়ে রাখা হয়। আমাদের এমন সাহসী লেখক দরকার, যারা নায়িকাদের সবসময় নিখুঁত বা ‘পলিটিক্যালি কারেক্ট’ দেখানোর চিন্তা বাদ দিয়ে একদম পাগলাটে, ছন্নছাড়া এবং পিওর কমেডিয়ান হিসেবে পর্দায় ফুটিয়ে তুলবেন।”

রাভিনা ট্যান্ডনের এই মন্তব্যের সাথে তার নতুন ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর বেশ মিল পাওয়া যায়। আহমেদ খান পরিচালিত এই ছবিতে রভিনা ও অক্ষয় কুমার ছাড়াও আছেন সুনীল শেঠি, আরশাদ ওয়ার্সি, লারা দত্ত, জ্যাকলিন ফার্নান্দেজ, দিশা পাটানি এবং পরেশ রাওয়ালের মতো একঝাঁক বড় তারকা।


রাভিনা ট্যান্ডনকমেডিওয়েলকাম টু দ্য জঙ্গল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!