Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

৫০ বার বদলাতে হয়েছিল শাহরুখের গানের সুর, কী ঘটেছিল এরপর?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১৬:০৪
শেয়ার করুন:
৫০ বার বদলাতে হয়েছিল শাহরুখের গানের সুর, কী ঘটেছিল এরপর?

‘দিল তো পাগল হ্যায়’ সিনেমার আইকনিক দৃশ্যে শাহরুখ-মাধুরী

বলিউডের ইতিহাসে এমন অনেক গান আছে, যা আজও সমানভাবে চর্চিত ও জনপ্রিয়। তবে সেই কালজয়ী সৃষ্টিগুলোর পেছনের গল্প সবসময় মসৃণ হয় না। তেমনই এক চমকপ্রদ গল্প রয়েছে বলিউড বাদশা শাহরুখ খান, মাধুরী দীক্ষিত ও কারিশমা কাপুর অভিনীত ১৯৯৭ সালের ব্লকবাস্টার ছবি ‘দিল তো পাগল হ্যায়’-এর আইকনিক গান ‘আরে রে আরে’-কে ঘিরে।

আজ ৯০-এর দশকের সবচেয়ে জনপ্রিয় প্রেমের গানগুলোর তালিকায় এই গানটির নাম শীর্ষেই থাকে। অথচ আপনি কি জানেন, সিনেমাটিতে জায়গা পাওয়ার আগে টানা ৫০ বার প্রত্যাখ্যাত হয়েছিল এই গানের সুরটি?

গানটির সুরকার ছিলেন বিখ্যাত মিউজিক ডিরেক্টর উত্তম সিং। তিনি জানান, প্রায় দীর্ঘ পাঁচ মাস ধরে তিনি প্রযোজক যশ চোপড়া ও তার পরিবারের কাছে এই বিশেষ সুরটি বারবার উপস্থাপন করতেন। কিন্তু প্রতিবারই খালি হাতে ফিরতে হতো তাকে। চোপড়া পরিবার সুরটি খুব একটা পছন্দ করছিলেন না।


আরও পড়ুন

হঠাৎ রোবটের দিকে কেন মন দিতে চান মাহি?

০২ অক্টোবর ২০২৬

টানা ৫০ বার রিজেক্ট হওয়ার পর ঘটল এক অলৌকিক মোড়। একদিন যশ চোপড়ার ছোট ছেলে উদয় চোপড়ার কানে যায় সেই সুর। সুরটি শোনামাত্রই উদয় প্রেমে পড়ে যান এবং বাবাকে জানান, এই সুরটি নিয়ে কাজ করলে এটি একটি বিশাল হিট গানে পরিণত হতে পারে।


ব্যস, উদয় চোপড়ার সেই একটি কথায় সিদ্ধান্ত বদলে যায়। প্রবীণ গীতিকার আনন্দ বক্সীর লেখায় এবং লতা মঙ্গেশকর ও উদিত নারায়ণের জাদুকরী কণ্ঠে জন্ম নেয় ইতিহাস তৈরি করা গান ‘আরে রে আরে’।

যশ চোপড়া পরিচালিত এই রোমান্টিক থ্রিলার সিনেমাটি ছিল প্রেম, বন্ধুত্ব ও নাচের এক অপূর্ব মেলবন্ধন। প্রায় ৩ দশক পার হয়ে গেলেও এখনো ‘আরে রে আরে’ গানটি বাজলেই হৃদয়ে দোলা দেয় ৯০-এর দশকের সেই নিখাদ ভালোবাসা।

মাত্র ৯ কোটি রুপি বাজেটে তৈরি এই সিনেমাটি সে সময়ে বক্স অফিসে ৭০ কোটি রুপিরও বেশি ব্যবসা করে ইতিহাস গড়েছিল। শুধু ব্যবসায়িক সাফল্যই নয়, ‘সেরা বিনোদনমূলক চলচ্চিত্র’ ক্যাটাগরিসহ মোট ৩টি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও ছিনিয়ে নিয়েছিল শাহরুখ-মাধুরীর এই অলটাইম ব্লকবাস্টারটি।

শাহরুখ খানমাধুরী দীক্ষিতবলিউড সেলেব আপডেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ