Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

সিনেমা হয়ে আসছে ‘নাগিন’, মূল চরিত্রে কে?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১৬:০৩
সিনেমা হয়ে আসছে ‘নাগিন’, মূল চরিত্রে কে?

সংগৃহীত ছবি

ভারতীয় টেলিভিশন জগতের অন্যতম সফল ও জনপ্রিয় ড্রামা সিরিজ ‘নাগিন’। দীর্ঘ ১১ বছর ধরে টিআরপি চার্ট কাঁপানো এই কাল্পনিক ও পৌরাণিক ইচ্ছাধারী নাগিনের গল্প এবার ডানা মেলতে যাচ্ছে রূপালি পর্দায়!

নাগ পঞ্চমী ও শ্রাবণ সোমবারের বিশেষ দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি টিজার পোস্ট করে বড় পর্দায় সিনেমা নিয়ে আসার সুসংবাদটি নিশ্চিত করেছেন বিখ্যাত প্রযোজক একতা কাপুর।

ইনস্টাগ্রামে টিজার ভিডিও শেয়ার করে একতা কাপুর লিখেছেন, ‘১১ বছর ধরে ছোট পর্দা শাসন করার পর এবার নতুন যাত্রা! চমকপ্রদ কিছু আসতে চলেছে। অপেক্ষা করুন! সবাইকে শুভ নাগ পঞ্চমী।’

ঘোষণাটির পর ভক্তদের মনে একই প্রশ্ন—প্রথম ‘নাগিন’ সিনেমায় প্রধান চরিত্রে কে থাকছেন? তবে ইচ্ছাধারী নাগিনের ভূমিকায় কার দেখা মিলবে, তা নিয়ে এখনই মুখ খোলেননি প্রযোজক একতা কাপুর।

২০১৫ সালে কালার্স টিভিতে প্রথমবার সম্প্রচারিত হয়েছিল ‘নাগিন’। প্রথম সিজনে মৌনি রায় ও অর্জুন বিজলানির কেমিস্ট্রি রাতারাতি পুরো ভারতের ঘরে ঘরে শোটিকে জনপ্রিয় করে তোলে।

দ্বিতীয় সিজনে আবারও পর্দায় ফেরেন মৌনি রায়, আর তৃতীয় সিজনে মূল ভূমিকায় ছিলেন সুরভী জ্যোতি। চতুর্থ সিজনে অভিনয় করেন নিয়া শর্মা, তবে কোভিড-১৯ মহামারির কারণে এই সিজনটি দ্রুত শেষ করে দেওয়া হয়।

আরও পড়ুন

‘জঘন্য’ চাইনিজ অ্যানিমেশন দেখতে ভিড়, টেক্কা দিচ্ছে স্পাইডার-ম্যানকে

১৮ আগস্ট ২০২৬

পঞ্চম সিজনের মূল আকর্ষণ ছিলেন সুরভী চন্দনা। এরপর ‘বিগ বস ১৫’ জেতার পর ষষ্ঠ সিজনে দেখা মেলে তেজস্বী প্রকাশের। ২০২৫ সালে শুরু হওয়া সপ্তম সিজনে অভিনয় করেন প্রিয়াঙ্কা চহর চৌধুরী, এশা সিং, নামিক পল ও কনিকা মানের মতো তারকারা।

২০২৬ সালের ১৪ জুন সপ্তম সিজন শেষ হওয়ার পরই পুরো ফ্র্যাঞ্চাইজিকে বড় পর্দায় রূপান্তরের জন্য বাণিজ্যিক প্রস্তুতি শুরু করে একতা কাপুরের প্রতিষ্ঠান ‘বালাজি টেলিফিল্মস’।

একতা কাপুর সিনেমা বানানোর আনুষ্ঠানিক ঘোষণা দিলেও সবচেয়ে বড় রহস্যটি জমিয়ে রেখেছেন! মূল চলচ্চিত্রে কেন্দ্রীয় ‘ইছাধারী নাগিন’ চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও প্রকাশ করা হয়নি।

বলিউড পাড়ায় গুঞ্জন উঠেছে— এবার কি ছোট পর্দার চেনা তারকাদেরই বড় পর্দায় সুযোগ দেওয়া হবে, নাকি দীপিকা পাড়ুকোন বা শ্রদ্ধা কাপুরের মতো শীর্ষ কোনো বলিউড অভিনেত্রীকে নতুন নাগিন হিসেবে হাজির করবেন একতা? এই প্রশ্নের উত্তরের জন্য মুখিয়ে আছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ‘নাগিন’ ভক্তরা!

নাগিনএকতা কাপুরসিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে