Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন দীপিকা

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২৬
দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন দীপিকা

দীপিকা কক্কর

দীর্ঘ বিরতির পর ফের কাজে ফিরছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কক্কর। তবে এখনই তাকে ধারাবাহিকে দেখা যাবে না। শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখেই আপাতত দীর্ঘ সময়ের টেলিভিশন প্রজেক্ট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি নিজের ভ্লগে কাজের জগতে ফেরার পরিকল্পনা নিয়ে কথা বলেছেন দীপিকা।

দীপিকা জানিয়েছেন, স্বামী শোয়েব ইব্রাহিমের সঙ্গে একটি মিউজিক ভিডিওর হাত ধরে তার ফেরা হচ্ছে। এরই মধ্যে শুটিং হয়ে গেছে। শুটিং শুরুর আগে নাচের রিহার্সালও করেছেন দীপিকা।


আরও পড়ুন

ক্যানসার জয় করে রুপালি পর্দায় বিবেকের দত্তককন্যা

২৩ সেপ্টেম্বর ২০২৬



তবে রিহার্সাল করতে গিয়ে দীপিকা বুঝেছেন আগের মতো আর ফিট নন তিনি। জানিয়েছেন, দীর্ঘ বিরতির পরে নাচের প্র্যাকটিস করতে গিয়ে তাকে প্রায় ১০ মিনিট পর পর বিরতি নিতে হচ্ছিল। আগের তুলনায় তার শরীর অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

দীপিকা জানিয়েছেন, এই মুহূর্তে ধারাবাহিকে ফেরা তার পক্ষে সম্ভব নয়। দীর্ঘ সময় ধরে প্রতিদিন শুটিং করতে হবে বলে বর্তমান পরিস্থিতিতে এমন কোনো প্রজেক্ট নেওয়া তার পক্ষে কঠিন। অভিনেত্রী বললেন, 'এই মুহূর্তে আমার যা শারীরিক পরিস্থিতি, তাতে আমার মনে হয় না রোজ শুটিং করতে পারব। তা ছাড়া এমন কঠিন অসুখ নিয়ে কে-ই বা আমাকে কাস্ট করবে?'

তবে সিরিয়াল করতে না পারা নিয়ে কোনো আক্ষেপ নেই দীপিকার। বরং চিকিৎসার কারণে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়া স্বাভাবিক বলেই বিষয়টিকে দেখছেন তিনি। তার কথায়, চিকিৎসা চলছে এবং তার কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে—তাই আপাতত সেটাই মেনে নিয়ে এগোতে চান।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: