Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
প্রাণের ডাকে ছোটেন রবি
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

আইনি স্বস্তি পেলেন না শাহরুখ, অজয় ও টাইগার

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯
আইনি স্বস্তি পেলেন না শাহরুখ, অজয় ও টাইগার

অজয় দেবগন, শাহরুখ খান ও টাইগার শ্রফ

বিমল পান মশলার পরোক্ষ বিজ্ঞাপনের অভিযোগে আইনি নোটিসের মুখে পড়েছিলেন বলিউডের তিন অভিনেতা শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফ। এবার সেই নোটিসের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েও খালি হাতে ফিরতে হলো বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান পিবি এগ্রোকে।

মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের দেওয়া কারণ দর্শানোর নোটিসের বিরুদ্ধে করা আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট।

মামলার শুনানিতে দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণা কান্তা শর্মা স্পষ্ট জানিয়েছেন, এই মামলার বিচার করার আঞ্চলিক এখতিয়ার দিল্লি হাইকোর্টের নেই। যেহেতু মহারাষ্ট্রের এফডিএ বিভাগ এই নোটিস জারি করেছে, তাই এ-সংক্রান্ত যেকোনো আপত্তি বা আইনি পদক্ষেপের জন্য আবেদনকারীকে মহারাষ্ট্রের সংশ্লিষ্ট আদালত অর্থাৎ বোম্বে হাইকোর্টেই যেতে হবে।

পিবি এগ্রোর পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল যে, কোম্পানির মূল কার্যালয় দিল্লিতে এবং এখান থেকেই তারকাদের পারিশ্রমিক পরিশোধসহ বিজ্ঞাপনের সমস্ত পরিকল্পনা পরিচালিত হয়েছে।

আরও পড়ুন

এমি ২০২৬: ‘দ্য পিট’ ও ‘উইডোজ বে’-র বাজিমাত, ইতিহাস গড়লেন ম্যাথিউ রিস

১৫ সেপ্টেম্বর ২০২৬

তবে আদালত এ যুক্তি নাকচ করে দিয়ে বলেছেন, মহারাষ্ট্র এফডিএ সরাসরি পিবি এগ্রোকে কোনো নোটিস পাঠায়নি, কিংবা তাদের হাজিরা দেওয়ার নির্দেশও দেয়নি। নোটিস দেওয়া হয়েছে সরাসরি তিন তারকাকে।

ঘটনার সূত্রপাত বিমল গ্রুপের ‘বিমল এলাচি’র বিজ্ঞাপনকে ঘিরে। অভিযোগ উঠেছে, এলাচির আড়ালে প্রকৃতপক্ষে ক্ষতিকর পান মসলার পরোক্ষ প্রচার বা সারোগেট অ্যাডভারটাইজমেন্ট করছেন শাহরুখ, অজয় ও টাইগার। এ বিষয়েই মহারাষ্ট্রের রাজ্য এফডিএ ওই তিন অভিনেতাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছিল।

কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি ও দিল্লি হাইকোর্টে এ আবেদনের বিরোধিতা করে জানায়, নোটিসটি যেহেতু মহারাষ্ট্রের এফডিএ দিয়েছে, তাই দিল্লির আদালতে মামলাটি চলা উচিত নয়।

সব মিলিয়ে, দিল্লি হাইকোর্ট আবেদনটি বাতিল করে দেওয়ায় বর্তমানে এই তিন বলিউড তারকার ওপর থেকে আইনি বাধা সরছে না। মহারাষ্ট্র এফডিএ-র এই নোটিসের মোকাবিলা করতে এখন তাদের বোম্বে হাইকোর্টের আইনি প্রক্রিয়ার ওপরই ভরসা করতে হচ্ছে।

টাইগার শ্রফশাহরুখ খানআইনি জটিলতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ডিজেল ৬ ডলার ছাড়িয়ে বিপাকে মার্কিন পরিবার

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ইউপি নির্বাচন ৭ ধাপে, শুরু ১২ নভেম্বর

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ডাকসুর ৩ কাণ্ড তদন্তে ঢাবির ৩ কমিটি

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    ইউক্রেন-রাশিয়া একে অপরের জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবে না: ট্রাম্প

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    চাঁদের পিঠে আলোকপিণ্ড

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    দুই বছর পর সচিব সভায় বসছেন শীর্ষ কর্মকর্তারা, আসতে পারে যে নির্দেশ

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    ডাকসুতে ঢুকে জিন্নাহর ছবি ভাঙচুর করলেন সাবেক শিক্ষার্থী

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    পল্লবীতে বস্তাবন্দির ভিডিও, চট্টগ্রাম থেকে উদ্ধার নজরুল

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ঢাবি ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান মবের শিকার তাহসিনের

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    ইরানে এক সপ্তাহে ২ সুন্নি নেতাকে হত্যা

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    বিজয়ীদের হাতে বিশ্বকাপ মেগা কুইজের পুরস্কার

    প্রাণের ডাকে ছোটেন রবি

    প্রাণের ডাকে ছোটেন রবি

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা

    রাষ্ট্রপতিকে বরণে সেজেছে সিলেট, কড়া নিরাপত্তা