উচ্চশিক্ষার উদ্দেশ্যে এখন অনেক বাংলাদেশি শিক্ষার্থী পাড়ি
জমান দক্ষিণ কোরিয়ায়। বিশেষত ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স বা ব্যবসা প্রশাসনে উচ্চশিক্ষার
জন্য দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন তারা। তবে বিশ্ববিদ্যালয় দেউলিয়া হবার
কারণে ১৮৮ বাংলাদেশি শিক্ষার্থীর টিউশন ফির টাকা আটকে আছে দক্ষিণ কোরিয়ায়। বিষয়টি গড়িয়েছে
আদালত পর্যন্ত।
দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান সিংইয়ংজু বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর কোর্সে ভর্তির উদ্দেশ্যে টিউশন ফি পরিশোধের পরও ভিসা না পাওয়া এবং পরবর্তীতে বিশ্ব...