Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় শিক্ষা

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ

গেম খেলতে খেলতে এআই-কোডিং শিখবে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪২
গেম খেলতে খেলতে এআই-কোডিং শিখবে শিক্ষার্থীরা

ছবি: আগামীর সময়

মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য গেম খেলার মাধ্যমে এআই-কোডিং শেখানোর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীরা যেন আনন্দের সঙ্গে এআই-কোডিংয়ের মতো প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারে, সেজন্য শুরু হয়েছে ‘আওয়ার অব এআই ইন বাংলাদেশ’ শীর্ষক বিশেষ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনের আয়োজন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গত রবিবার মাউশির এক আদেশে মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের ক্যাম্পেইনটি বাস্তবায়ন করতে দেওয়া হয় নির্দেশ।

দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছে এই কার্যক্রমে অংশ নেওয়ার।

শিক্ষার্থীদের কোডিং ও প্রোগ্রামিংয়ের প্রাথমিক ধারণা দিয়ে আগামীর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

গত ২৬ এপ্রিল থেকে চালু হওয়া এ ক্যাম্পেইন চলবে আগামী ২৬ মে পর্যন্ত। এ ক্যাম্পেইনটি পরিচালিত হচ্ছে বৈশ্বিক প্রতিষ্ঠান কোড.ওআরজি-এর সহযোগিতায় এবং এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর কারিগরি সহায়তায়।

যে গেমগুলো থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোডিং ও প্রোগ্রামিং সম্পর্কে প্রাথমিক ধারণা পাবে শিক্ষার্থীরা সেগুলো হলো- ড্যান্স পার্টি (এআই এডিশন), মিউজিক ল্যাব: জ্যাম সেশন, মিক্স অ্যান্ড মুভ উইদ এআই, এআই ফর ওশেনস এবং মাইনক্র্যাফট আওয়ার অব এআই: দ্য ফার্স্ট নাইট।

সহকারী অধ্যাপক এবং এটুআই-এর সংযুক্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন খান আগামীর সময়কে জানিয়েছেন, মূলত বর্তমান প্রযুক্তির সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া এবং খাপ খাওয়ানোর লক্ষ্যেই করা হচ্ছে ক্যাম্পেইনটি।

গেমএআইকোডিং
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise