Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
মলিন মাইলফলক রঙিন করেন মমিন
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

পাবিপ্রবিতে বিক্ষোভ

শিক্ষক নিয়োগ হতে হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে

পাবিপ্রবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১৮:৫৯
শিক্ষক নিয়োগ হতে হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে

ছবি: আগামীর সময়

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ের শিক্ষক নিয়োগের ক্ষমতা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিবর্তে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা।

সোমবার (১০ আগস্ট) রাত সোয়া ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের দুটি আবাসিক হল প্রদক্ষিণ করে।

এ সময় শিক্ষার্থীরা শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যা দিয়ে তা দ্রুত বাতিলের দাবি জানান।

‎বিক্ষোভ মিছিল থেকে শিক্ষার্থীরা ‘কমিটি না মেধা? মেধা মেধা’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ এবং ‘ক্ষমতা না জনতা? জনতা জনতা’সহ বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন

‘বাজার করতে এলে দাম শুনে গলা শুকিয়ে যায়’

১১ আগস্ট ২০২৬

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মুহাম্মাদ আবু সামা বলেন, দুই বছর আগে ‘কোটা না মেধা’ স্লোগানে ছাত্রসমাজ জেগে উঠেছিল। আজ আবার সরকার একটি হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, যার আমরা তীব্র নিন্দা জানাই। কোনোভাবেই যেন এ সিদ্ধান্ত গেজেটভুক্ত না হয় এবং অবিলম্বে তা বাতিল করা হয়।

‎তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে স্কুলের ম্যানেজিং কমিটির মাধ্যমে তিনটি পদে নিয়োগেও দুর্নীতি ও বিপুল অর্থের লেনদেনের অভিযোগ রয়েছে। নতুন সিদ্ধান্তটি দলীয় ও প্রভাবশালী ব্যক্তিদের সুবিধা দিতে পারে। এতে সাধারণ ও মেধাবী শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী মজনু আলম বললেন, এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষমতা প্রত্যাহার করে তা স্কুলের ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে শিক্ষক নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয় প্রভাবের সুযোগ তৈরি হবে।

শিক্ষক নিয়োগ হতে হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে। ‘কোটা নয়, মেধা’—এই স্লোগানকে সামনে রেখে আমরা আবারও রাজপথে নামতে বাধ্য হব, যদি মেধার পরিবর্তে দলীয় পরিচয়, স্বজনপ্রীতি বা অর্থের প্রভাবকে গুরুত্ব দেওয়া হয়, যোগ করেন তিনি।
‎
‎
‎

পাবিপ্রবিএনটিআরসিএবিক্ষোভশিক্ষক নিয়োগ
    শেয়ার করুন:
    Advertisement
    ফল কিনতে এসে ফোন চুরি, শাস্তি পেলেন পুলিশ কর্মকর্তা

    ফল কিনতে এসে ফোন চুরি, শাস্তি পেলেন পুলিশ কর্মকর্তা

    ১০ আগস্ট ২০২৬, ২৩:১০

    কাপাসিয়ায় ৩ মাদ্রাসায় সবাই ফেল, উপজেলায় পাসের হার ৫৩.৪৪%

    কাপাসিয়ায় ৩ মাদ্রাসায় সবাই ফেল, উপজেলায় পাসের হার ৫৩.৪৪%

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৯

    সরকার বদলেই বদলে যায় পরীক্ষার ফল

    সরকার বদলেই বদলে যায় পরীক্ষার ফল

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৫

    শেখ হাসিনাকে ফেরানো নিয়ে অন্তরালে আলোচনা

    শেখ হাসিনাকে ফেরানো নিয়ে অন্তরালে আলোচনা

    ১১ আগস্ট ২০২৬, ০৫:৩৪

    ট্রাম্পের সঙ্গই ইনফান্তিনোর সর্বনাশ!

    ট্রাম্পের সঙ্গই ইনফান্তিনোর সর্বনাশ!

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৯

    তীব্র দাবদাহে এসি মিস্ত্রিদের দম ফেলার ফুরসত নেই

    তীব্র দাবদাহে এসি মিস্ত্রিদের দম ফেলার ফুরসত নেই

    ১১ আগস্ট ২০২৬, ০৬:০৯

    অভিবাসন কমাতে ‘শেনজেন লক’ চান এদুয়ার ফিলিপ

    অভিবাসন কমাতে ‘শেনজেন লক’ চান এদুয়ার ফিলিপ

    ১০ আগস্ট ২০২৬, ২২:৪০

    বর্ষা শেষে ফ্রিজ ডিটক্স

    বর্ষা শেষে ফ্রিজ ডিটক্স

    ১১ আগস্ট ২০২৬, ০৬:০০

    শেয়ারদর বাড়াতে বিনিয়োগকারীদের চাপে কোরিয়ার দুই চিপ নির্মাতা

    শেয়ারদর বাড়াতে বিনিয়োগকারীদের চাপে কোরিয়ার দুই চিপ নির্মাতা

    ১১ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

    জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

    ১০ আগস্ট ২০২৬, ২২:৫৩

    দক্ষিণ কোরিয়ায় ৪০ বছরের মধ্যে ভয়াবহ খরা, দক্ষিণাঞ্চলে পানির তীব্র হাহাকার

    দক্ষিণ কোরিয়ায় ৪০ বছরের মধ্যে ভয়াবহ খরা, দক্ষিণাঞ্চলে পানির তীব্র হাহাকার

    ১০ আগস্ট ২০২৬, ২৩:৫২

    ব্রিটিশ জেল খালি করতে বিদেশে বন্দি পাঠানোর প্রস্তাবে অ্যামনেস্টির আপত্তি

    ব্রিটিশ জেল খালি করতে বিদেশে বন্দি পাঠানোর প্রস্তাবে অ্যামনেস্টির আপত্তি

    ১১ আগস্ট ২০২৬, ০৫:২৯

    পলিটেকনিক ছাত্রকে চাপা দিয়ে পালিয়ে গেল কাভার্ড ভ্যান

    পলিটেকনিক ছাত্রকে চাপা দিয়ে পালিয়ে গেল কাভার্ড ভ্যান

    ১০ আগস্ট ২০২৬, ২২:৪০

    এআই আতঙ্কে মার্কিন ভোটার, নির্বিকার ট্রাম্প

    এআই আতঙ্কে মার্কিন ভোটার, নির্বিকার ট্রাম্প

    ১১ আগস্ট ২০২৬, ০৫:১৩

    মলিন মাইলফলক রঙিন করেন মমিন

    মলিন মাইলফলক রঙিন করেন মমিন

    ১১ আগস্ট ২০২৬, ০২:৫০

    advertiseadvertise