Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

‘বাজার করতে এলে দাম শুনে গলা শুকিয়ে যায়’

প্রজ্ঞা দীপ
প্রজ্ঞা দীপ
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১৮:১৫
‘বাজার করতে এলে দাম শুনে গলা শুকিয়ে যায়’

কারওয়ান বাজারে সবজি বিক্রি করছিলেন মো. আসলাম। ছবি: আগামীর সময়

রাজধানীর কারওয়ান বাজারে কয়েকদিনের তুলনায় কমেছে কিছু সবজির দাম। বিশেষ করে ভারত থেকে কাঁচা মরিচের সরবরাহ আসায় কমেছে পণ্যটির দাম। তবে সবজির পাশাপাশি মাছ, মাংস ও মুরগির দামে এখনো স্বস্তি নেই বলে জানিয়েছেন ক্রেতারা। ফলে বাজারে কিছু পণ্যের দাম কমলেও সামগ্রিক বাজারদরে ফিরছে না স্বস্তি।

আজ মঙ্গলবার কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি। অথচ আগের দিনই মরিচের দাম ছিল ২০০ টাকা। এ ছাড়া টমেটো ১৩০ টাকা, শসা ৬০ টাকা এবং পেঁপে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল।

সবজি বিক্রেতা মো. আসলাম আগামীর সময়কে বলছিলেন, ‘আজকে সবকিছুর দাম তুলনামূলক কম। গতকালও মরিচ বিক্রি করেছি ২০০ টাকায়। আজ ১২০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়লে সবাই আমাদের দোষারোপ করে। কিন্তু হঠাৎ করে দাম কমলে আমাদের যে লোকসান হয়, এটা কেউ দেখে না।’

ছবি: আগামীর সময়

আরেক বিক্রেতা বোরহানের ভাষ্যও একই। ‘ভারত থেকে কাঁচা মরিচ আসার পর কমে গেছে দাম। রাতে বাজারে ভারতীয় মরিচ নিয়ে ট্রাক আসে। তবে আগে বেশি দামে কেনা মরিচ থাকায় তা কম দামে বিক্রি করতে গিয়ে লোকসান হচ্ছে।’

কারওয়ান বাজারে নিয়মিত বাজার করেন বেসরকারি চাকরিজীবী মো. নজরুল। তিনি বলেন, ‘এরা তো বলছে সবজির দাম কমেছে। কিন্তু বাজার করতে আসলে দাম শুনে গলা শুকিয়ে যায়। মাছ-মাংসের দাম তো সবসময় বেশিই থাকে। এখন সবজি কিনতেও চিন্তা করতে হচ্ছে, টাকায় হবে কি না।’

আরও পড়ুন

‘পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করেছি’ বলা মানিক চট্টগ্রাম দক্ষিণ এনসিপির নেতৃত্বে

১১ আগস্ট ২০২৬

এদিন মাছ বাজারে গিয়ে দেখা যায়, শিং মাছ বিক্রি হচ্ছে আকারভেদে ৩৫০ থেকে ৪৫০ টাকা কেজি। ২ কেজি ওজনের রুই মাছ বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি। ইলিশের দাম আকারভেদে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত। ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ টাকায়। এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার ২০০ টাকা কেজি দরে। এ ছাড়া ৪-৫ কেজি ওজনের মৃগেল মাছ বিক্রি হচ্ছিল কেজি ৫৫০ টাকায়।


ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার ২০০ টাকা কেজিরাজাবাজার এলাকার বাসিন্দা ওবায়দুল রহমান বলেছেন, বাজারে এসে মাছ-মাংসের দাম শুনে অনেক হিসাব করে কিনতে হচ্ছে। নিত্যপণ্যের দাম কিছুটা কমলেও পরিবারের প্রয়োজন অনুযায়ী সবকিছু কেনা কঠিন হয়ে পড়েছে।

এদিন মাংসের বাজার ঘুরে দেখা যায়, খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা কেজি দরে। গরুর মাংস বিক্রি হচ্ছে বাজারভেদে ৭৫০-৮০০ টাকা কেজি। এ ছাড়া ব্রয়লার মুরগি ১৯০ টাকা, কালার বার্ড ৩০০ টাকা এবং সোনালি মুরগি ৩২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল।

আরও পড়ুন

স্বাস্থ্যের ওপর একা দায়িত্ব চাপিয়ে এসডিজি অর্জন সম্ভব নয়

১১ আগস্ট ২০২৬

বাজারদর ওঠা-নামার বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের উপপরিচালক (মনিটরিং অ্যান্ড কো-অর্ডিনেশন) শামীম আহমেদ হেলাল জানান, বর্তমানে ভারত থেকে নিয়মিত কাঁচা মরিচ আসায় মরিচের দাম অনেক কমেছে। সামনে দাম আরও কমবে বলেও জানান তিনি।

মরিচের মতো সবজি মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির বিষয়ে আগামীর সময়কে তিনি বললেন, ‘যারা এসব পণ্য মজুদ করে বিক্রি করে, তারা অপরাধী। বৃষ্টির অজুহাত দেখিয়ে যারা মরিচের দাম বাড়িয়েছিল তারা দেশের জন্য ক্ষতিকর।’

অবৈধভাবে পণ্য মজুদ করে এখন দাম কমে যাওয়ায় তারা লোকসানের কথা বলছে বলেও মন্তব্য করেন এই কর্মকর্তা।

কাঁচাবাজারকাঁচামরিচমাংস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে