Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

৪৬ হাজার পরীক্ষার্থীর ফল ফের প্রকাশের নির্দেশ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৭:০২
৪৬ হাজার পরীক্ষার্থীর ফল ফের প্রকাশের নির্দেশ

সংগৃহীত ছবি

সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার ১৯৯ পরীক্ষার্থীর ফল নতুন কোটাপদ্ধতির ভিত্তিতে আবার প্রকাশ করতে বলেছেন সর্বোচ্চ আদালত। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালের সার্কুলারে পুরনো কোটা পদ্ধতি অনুসরণ করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে পরীক্ষায় অংশ নিয়েছিলেন তারা। একই সঙ্গে বিষয়টি আদালতে উত্থাপনকারী ১৫১ রিট আবেদনকারীকে সহকারী শিক্ষক পদে আগামী ৬০ দিনের মধ্যে ‘আইন অনুযায়ী’ নিয়োগ দেওয়ার নির্দেশ আপিল বিভাগের।

গতকাল বৃহস্পতিবার এ রায় দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ। তবে আইন অনুযায়ী নতুন মেধাতালিকা করলে ১৫১ জনের মধ্যে ১৭ জন কোয়ালিফাই করেন বলে দাবি করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

ব্রিফিংয়ে তার ভাষ্য, আইন অনুযায়ী কেউ যদি যোগ্য প্রার্থী ওই ১৫১ জনের মধ্যে থাকেন, তাহলে তাদের নিয়োগের ক্ষেত্রে কার্যকর হবে আপিল বিভাগের এই আদেশ। সর্বোচ্চ আদালতের প্রথম ডিরেকশনটা হচ্ছে মেধার ভিত্তিতে তাদের এই ফল আবার প্রকাশ করতে হবে। পাশাপাশি যারা এর মধ্যে নিয়োগ পেয়েছেন, তাদের নিয়োগও বহাল রেখেছেন আদালত। আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী তাজুল ইসলাম। পরে তিনি জানালেন, প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগের ব্যাপারে ২০২৩ সালে একটি সার্কুলার হয়েছিল। সেই সার্কুলার অনুযায়ী তখনকার সময়ে বিদ্যমান যে কোটাপদ্ধতি ছিল অর্থাৎ ৮৪ শতাংশ কোটার ভিত্তিতে দেওয়া হয় নিয়োগ। সেটাকে চ্যালেঞ্জ করে ১৫১ জন রিট পিটিশনার হাইকোর্ট ডিভিশনে মামলা করেছিলেন, জুলাই বিপ্লবের পরে সুপ্রিম কোর্টে যেহেতু একটা জাজমেন্ট হয়েছে, সেখানে মেধার ভিত্তিতে নিয়োগটা হবে এবং মেধা হবে ৯৩ শতাংশ, তার ভিত্তিতে নিয়োগ হওয়া উচিত। এই মামলার ভিত্তিতে হাইকোর্ট ডিভিশন আগের নিয়োগটাকে অবৈধ ঘোষণা করে ১৫১ জনকে নিয়োগ দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন।

‘সেই রায় চ্যালেঞ্জ করে আপিল করেছিল সরকার। সেই আপিল শুনানি শেষে চূড়ান্ত রায় হয়েছে। আপিল ডিভিশন সেই রায়ে তিনটি অবজারভেশন দিয়ে নিষ্পত্তি করেছেন আপিলটি। প্রথমত, ৪৬ হাজার ১৯৯ পরীক্ষার্থীর ফল সুপ্রিম কোর্টের কোটার রায়ের আলোকে আবার প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত, ১৫১ জন রিট পিটিশনার যারা ছিলেন, তাদের আগামী ৬০ দিনের মধ্যে আইন অনুযায়ী নিয়োগ দিতে হবে এবং তৃতীয়ত, যারা এরই মধ্যে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের নিয়োগটা ন্যায়বিচারের স্বার্থে রাখতে হবে বহাল’— ব্যাখ্যা করলেন তিনি।

 

শিক্ষাপরীক্ষার্থীসহকারী শিক্ষক নিয়োগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত