মাহদী আমিন
আনন্দের সঙ্গে পরীক্ষা দেবে শিক্ষার্থীরা

সংগৃহীত ছবি
শিক্ষার্থীরা যাতে আনন্দের সঙ্গে চাপমুক্ত পরীক্ষা দিতে পারে— সেই লক্ষ্যে কাজ করছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা উপলক্ষে আজ সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। সেখানেই এমন মন্তব্য প্রধানমন্ত্রী উপদেষ্টার।
‘বিগত দিনে করোনা এবং চব্বিশের গণঅভ্যুত্থানের জন্য পড়ালেখায় খুব বেশি মনোযোগী হতে পারেনি এবারের এসএসসি পরীক্ষার্থীরা। করোনায় ব্যাহত হয়েছে তাদের শিক্ষা কার্যক্রম, আবার ছাত্র-জনতার আন্দোলনেও সময় দিয়েছে তারা। তাই অভিভাবক হিসেবে পরীক্ষার্থীদের প্রতি সহানুভূতি রয়েছে আমার।’
পরীক্ষার কারিকুলাম এবং পাঠদান পদ্ধতি বিগত সরকারের উল্লেখ করে আশ্বস্ত করছিলেন উপদেষ্টা। একইসঙ্গে বলছিলেন, পরীক্ষার্থীদের চাপমুক্ত রাখতে সচেষ্ট নতুন সরকার।
অনুষ্ঠানে আরও ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনিও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।



