Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় পরীক্ষা

এইচএসসি পরীক্ষা

প্রথম দিনেই অনুপস্থিত ১৭ হাজারের বেশি, বহিষ্কার ৭

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১৮:১২
প্রথম দিনেই অনুপস্থিত ১৭ হাজারের বেশি, বহিষ্কার ৭

সংগৃহীত ছবি

সারা দেশে শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

প্রথম দিনের পরীক্ষায় সারা দেশে মোট ১৭ হাজার ২৩৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং অসদুপায় অবলম্বনের দায়ে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে প্রথম দিনে কোনো পরিদর্শক বহিষ্কৃত হননি।

আরও পড়ুন

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ শিক্ষার্থী

০২ জুলাই ২০২৬

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৮,৫৬,০৯৭ জন। অনুপস্থিতির দিক থেকে শীর্ষে রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড, যেখানে ৪,৪৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড, যেখানে অনুপস্থিত ছিলেন ৩,০৭৩ জন। অন্যদিকে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সংখ্যার দিক থেকে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ৩ হাজার ৯৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সবচেয়ে কম অনুপস্থিত ছিলেন সিলেট বোর্ডে ১ হাজার ১২৭ জন।

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে সারা দেশে ৭ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ২ জন বহিষ্কার হয়েছেন যশোর বোর্ডে। এ ছাড়া কুমিল্লা, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।




এইচএসসিএইচএসসি পরীক্ষাশিক্ষাবোর্ড
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise