Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় চট্টগ্রাম

চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ শিক্ষার্থী

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১৭:৩৬
চট্টগ্রাম বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৪০ শিক্ষার্থী

হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সংগৃহীত

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র বিষয়ে ১১৪টি কেন্দ্রে মোট ১ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে কড়া নজরদারির কারণে প্রথম দিনের পরীক্ষায় কোথাও কোনো শিক্ষার্থী বা পরিদর্শক বহিষ্কারের ঘটনা ঘটেনি। সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়।

চট্টগ্রাম বোর্ডের অধীনে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি-এই পাঁচ জেলায় সব মিলিয়ে এবার বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের মোট পরীক্ষার্থী ছিল ৭৩ হাজার ৮৬৩ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৭২ হাজার ৫২৩ জন।

আরও পড়ুন

দুই মাস ধরে বেতন পান না তিন শতাধিক মাদ্রাসা শিক্ষক-কর্মচারী

০২ জুলাই ২০২৬

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, জেলাভিত্তিক পরীক্ষার্থী ও অনুপস্থিতির সংখ্যার মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী পরীক্ষা দেয়নি চট্টগ্রাম জেলায়। অন্যদিকে সবচেয়ে কম অনুপস্থিতি ছিল খাগড়াছড়িতে। চট্টগ্রাম জেলায় মোট পরীক্ষার্থী ছিল ৫৭ হাজার ৭৩৪ জন, যার মধ্যে অনুপস্থিত ছিল ৯৬৪ জন। কক্সবাজারে মোট ৯ হাজার ১২৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ২০৯ জন। রাঙামাটিতে ৪ হাজার ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষা দেয়নি ৮৫ জন। বান্দরবানে ২ হাজার ৬৩২ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৭৫ জন। খাগড়াছড়িতে মোট পরীক্ষার্থী ছিল ৩৫৩ জন, যার মধ্যে অনুপস্থিত ছিল মাত্র ৭ জন।

প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হওয়া প্রসঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেছেন, ‘কেন্দ্রগুলোতে মনিটরিং ও সামগ্রিক ব্যবস্থাপনায় কড়াকড়ি থাকায় কোনো ধরনের অনিয়ম বা দেখাদেখি করার সুযোগ ছিল না। পরীক্ষার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রশ্নপত্র ফাঁস রোধে আমরা সব ধরনের সতর্ক অবস্থানে আছি। পরীক্ষা চলাকালীন সময়ে আমাদের বিশেষ ভিজিলেন্স টিম মাঠপর্যায়ে সক্রিয়ভাবে কাজ করেছে।’

প্রথম দিনের মতো আগামী পরীক্ষাগুলোও সম্পূর্ণ নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

চট্টগ্রাম বোর্ডএইচএসসি পরীক্ষাঅনুপস্থিত ১৩৪০ শিক্ষার্থী
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise