Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দুই মাস ধরে বেতন পান না তিন শতাধিক মাদ্রাসা শিক্ষক-কর্মচারী

আদমদিঘি (বগুড়া) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১৭:২৯
দুই মাস ধরে বেতন পান না তিন শতাধিক মাদ্রাসা শিক্ষক-কর্মচারী

গ্রাফিকস: আগামীর সময়

বগুড়ার আদমদীঘিতে ১৪টি এমপিওভুক্ত মাদ্রাসার প্রায় তিন শতাধিক শিক্ষক-কর্মচারী গত মে ও জুন মাসের বেতন পাননি। টানা দুই মাস বেতন-ভাতা না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। কবে নাগাদ বেতন দেওয়া হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কোনো দপ্তর থেকে স্পষ্ট কোনো তথ্যও জানানো হয়নি। শিক্ষকদের অভিযোগ, গত কোরবানির ঈদের বোনাসও তারা ঈদের আগে তুলতে পারেননি। দীর্ঘ ছুটি শেষে বোনাসের টাকা হাতে পেয়েছেন।

অন্তাহার ইসলামিয়া দাখিল মাদ্রাসার মৌলভী শিক্ষক মজিবুর রহমান বলেছেন, ‘আমরা মাদ্রাসা থেকে এক টাকাও বেতন পাই না। তাই সরকারি টাকার দিকে তাকিয়ে থাকতে হয়। মাদ্রাসার এবতেদায়ী (প্রাথমিক স্তর) শাখার শিক্ষকদের বেতন সর্বোচ্চ ১৩ থেকে ১৪ হাজার টাকা। এই সামান্য টাকা দিয়ে সংসার চালাতে হয়। এরপর পর পর দুই মাস ধরে বেতন পাইনি। বেশির ভাগ শিক্ষক ধারদেনা করে সংসার চালাতে বাধ্য হচ্ছেন।’

আরও পড়ুন

বিএম কলেজ ছাত্রদল নেতা‌দের বিরুদ্ধে ঝাড়ু মি‌ছিল

০২ জুলাই ২০২৬

উপজেলার বশিকোড়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জব্বার মন্তব্য করেন, ‘আমাদের দেখার মতো কেউ নেই। পর পর দুই মাস ধরে বেতন না পেলে শিক্ষকরা কেমন করে তাদের সংসারের ব্যয়ভার মেটাবেন?’


এ বিষয়ে আদমদীঘির একাডেমিক সুপারভাইজার জাহিদুর রহমানের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, বেতন না পাওয়ার কারণ তিনি জানেন না। তবে শিক্ষকদের বেতন না পাওয়ার বিষয়টি দুঃখজনক।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানিয়েছে, আদমদীঘির ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দাখিল ও আলিম পর্যায়ের মোট ১৪টি এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় তিন শতাধিক শিক্ষক ও কর্মচারী কর্মরত। অধিকাংশ মাদ্রাসায় শিক্ষক-কর্মচারীরা প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের বেতন-ভাতা পান না। ফলে সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া বেতনের ওপরই তাদের পুরোপুরি নির্ভর করতে হয়। টানা দুই মাস বেতন না পাওয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে অনেক শিক্ষকই ধারদেনা করে সংসার চালাচ্ছেন।

আদমদীঘিবগুড়ামাদ্রাসা শিক্ষকবেতন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!