Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিদেশে থেকেও দেশে হাত খুলে দান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

শুক্রবার জাবিতে প্রজাপতি মেলা, থাকছে নানা আয়োজন

জাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৬
শেয়ার করুন:
শুক্রবার জাবিতে প্রজাপতি মেলা, থাকছে নানা আয়োজন

সংগৃহীত ছবি

প্রজাপতি সংরক্ষণে জনসচেতনতা বাড়ানো এবং প্রকৃতির প্রতি মানুষের আগ্রহ তৈরি করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রজাপতি মেলা-২০২৬’।

আগামী ২৭ নভেম্বর (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলার আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা।

মেলায় অংশ নিয়ে দর্শনার্থীরা প্রজাপতি সম্পর্কে জানার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার সুযোগ পাবেন। প্রজাপতি সংরক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল করা এবং প্রকৃতি রক্ষায় মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাই এবারের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

প্রজাপতি ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবারও দেওয়া হবে বিশেষ পুরস্কার। এবারের মেলায় ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২৬’ পাচ্ছেন অধ্যাপক ড. আইনুন নিশাত। এ ছাড়া ‘বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট-২০২৬’ পুরস্কার পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী নাবিলা জামান।

মেলায় ‘লার্ভাল হোস্ট প্ল্যান্টস অব বাটারফ্লাইজ ইন বাংলাদেশ’ শীর্ষক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে প্রজাপতির লার্ভার ছবি, বিভিন্ন প্রজাতির প্রজাপতি এবং সেগুলোর পোষক উদ্ভিদ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে। প্রদর্শনীতে ৫০টি প্রজাতির প্রজাপতির লার্ভার ছবি, পোষক গাছের বিবরণ, পূর্ণাঙ্গ প্রজাপতির নমুনা এবং প্রজাপতি নিয়ে গবেষণাভিত্তিক বিভিন্ন তথ্য থাকবে।

এ ছাড়া মেলার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে প্রজাপতির ছবি ও প্রজাপতিবিষয়ক বিভিন্ন প্রদর্শনী। প্রজাপতির জীবনচক্র, পরিবেশে তাদের ভূমিকা, সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং এ বিষয়ে গবেষণার নানা দিক দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে। প্রজাপতি পালন, বাগান ও গবেষণাকেন্দ্র ঘিরেও থাকবে বিভিন্ন আয়োজন।

মেলার সময়সূচি

মেলার কার্যক্রম শুরু হবে সকাল ৯টায়। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান, প্রজাপতিবিষয়ক পুরস্কার প্রদান ও বর্ণিল প্রজাপতি উন্মোচন করা হবে।

সকাল ১০টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত থাকবে র‍্যালি, প্রজাপতির গল্প নিয়ে পাপেট শো ও প্রজাপতির অ্যারিয়াম। সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত শিশু-কিশোরদের জন্য প্রজাপতিবিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে প্রজাপতি ও প্রকৃতিবিষয়ক কুইজ প্রতিযোগিতা।

একই সময় থেকে দিনব্যাপী দর্শনার্থীদের জন্য প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রতিযোগিতা এবং প্রজাপতির হাটের আয়োজন থাকবে।

আরও পড়ুন

মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

২৬ নভেম্বর ২০২৬

সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রজাপতির আদলে ঘুড়ি ওড়ানো হবে। দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা ও প্রজাপতি চেনা প্রতিযোগিতা। বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দেখানো হবে প্রজাপতিবিষয়ক প্রামাণ্যচিত্র। বিকেল সাড়ে ৩টা থেকে ৪টা পর্যন্ত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার কার্যক্রম শেষ হবে।

এবারের মেলার টাইটেল স্পনসর হিসেবে থাকছে ‘কিডস’। সহযোগী সংগঠন হিসেবে রয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, আইইউসিএন (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার), আরাক ফাউন্ডেশন ও বাংলাদেশ বন বিভাগ। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল আই।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি

প্রজাপতিবিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতায় স্কুলপর্যায়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিযোগীদের দুটি বিভাগে ভাগ করা হয়েছে। ‘ক’ বিভাগে নার্সারি থেকে তৃতীয় শ্রেণি এবং ‘খ’ বিভাগে চতুর্থ থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিযোগিতার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে নাম নিবন্ধন করতে হবে।

প্রজাপতি ও প্রকৃতিবিষয়ক কুইজ প্রতিযোগিতায় সব শিশু-কিশোর অংশ নিতে পারবে। প্রতিযোগিতার দিন সকাল সাড়ে ৯টা থেকে নাম নিবন্ধন করা যাবে।

বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী অংশ নিতে পারবে। প্রতিযোগিতার বিষয় ‘নগরায়ণ ও প্রজাপতি সংরক্ষণ’। এতে অংশ নিতে মেলার দিন দুপুর ১২টার মধ্যে নাম নিবন্ধন করতে হবে।

প্রজাপতি চেনা প্রতিযোগিতায় ছবি দেখে প্রজাপতি শনাক্ত করতে হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় অংশ নিতে মেলার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে নাম নিবন্ধন করতে হবে। প্রতিটি প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ দুটি দল অংশগ্রহণের সুযোগ পাবে।

মেলার আয়োজন সম্পর্কে আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রজাপতি সংরক্ষণ ও প্রকৃতির প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়প্রজাপতি মেলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সহজকে সহজে কাজ দিতে ‘কঠিন’ দরপত্র

    সহজকে সহজে কাজ দিতে ‘কঠিন’ দরপত্র