Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

দেশব্যাপী নাশকতার প্রতিবাদে ঢাবিতে শিক্ষকদের মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১৫:১৪
শেয়ার করুন:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে ঢাবিতে শিক্ষকদের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত মানববন্ধন। ছবি : আগামীর সময়

দেশব্যাপী নাশকতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ফ্যাসিবাদী অপশক্তি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এ সময় তারা সন্ত্রাস ও সহিংসতা বন্ধের পাশাপাশি সব অপরাধের বিচার আইনি প্রক্রিয়ায় নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে প্রতিশোধ ও ঘৃণার পরিবর্তে ন্যায়বিচার, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে দেশ গড়ার আহ্বান জানান।

আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধনের আয়োজন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও তাদের সহযোগীরা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি আইনের শাসন, মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানসহ সব ফৌজদারি অপরাধের বিচার যথাযথ আইনি প্রক্রিয়ায় সম্পন্ন করতে হবে।

মানববন্ধনে সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সদস্য সচিব ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) অধ্যাপক ড. মো. মহিউদ্দিন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জেলা এবং দেশের বাইরেও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। সরকার প্রশাসনের মাধ্যমে এসব পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এটি প্রশংসার দাবিদার। এটাই আইনের শাসন ও গণতন্ত্রের শাসন। বাংলাদেশে যেন আর কখনো ফ্যাসিবাদ ও সন্ত্রাসীরা ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনা ঘটছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সব পরিস্থিতি মোকাবিলা করতে হবে আইনের শাসন ও মানবাধিকারের সীমার মধ্যে থেকে।

তিনি বলেন, তারা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যেখানে প্রত্যেক মানুষের বেঁচে থাকা, মতপ্রকাশ ও প্রতিবাদ করার অধিকার নিশ্চিত থাকবে। জুলাই হত্যাকাণ্ডসহ প্রতিটি ফৌজদারি অপরাধের বিচার করতে হবে। হত্যাকাণ্ড ও সহিংসতার মাধ্যমে যারা অসংখ্য মানুষকে আহত করে দুর্বিষহ জীবনে ঠেলে দিয়েছে, তাদের প্রত্যেকের অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। তবে সেই বিচার হতে হবে আইনের শাসনের মধ্য দিয়ে। প্রতিশোধ বা ঘৃণা নয়, তাদের অবস্থান ন্যায়বিচারের পক্ষে। সন্ত্রাস দমনের নামে মানবাধিকারের স্বীকৃত সীমাও অতিক্রম করা যাবে না।

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান বলেন, যখনই দেশ আক্রান্ত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা এই স্থান থেকেই রাজপথে নেমে প্রতিবাদ জানিয়েছেন।

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দীর্ঘ ১৬-১৭ বছরের শৃঙ্খল ভেঙে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ নতুন যাত্রা শুরু করেছে। পরবর্তী সময়ে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেন। তিনি দেশকে বৈষম্যহীন, মানবিক ও সব দলের মতামতের ভিত্তিতে পরিচালিত একটি রেইনবো কান্ট্রি হিসেবে গড়ে তুলতে কাজ করছেন।লুৎফর রহমান আরও বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন ক্ষমতাচ্যুত অপশক্তি আবারও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। ধৈর্য ও সহনশীলতার সঙ্গে সহিংসতা ছাড়াই পরিস্থিতি মোকাবিলার জন্য সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। তবে শুধু অস্থিতিশীলতা নিয়ন্ত্রণে রাখাই যথেষ্ট নয়। অপরাধীদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের অধ্যাপক এ এ এম কাওসার হাসান। সমাপনী বক্তব্যে তিনি বলেন, গত ১৬-১৭ বছর একটি সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন গণতন্ত্রের লেবাসে দেশে খুন, গুম ও লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। সচেতন ও দেশপ্রেমিক শিক্ষার্থী এবং ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে তাদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। এখন তারা আবারও ফিরে আসার চেষ্টা করছে। তবে আগুন-সন্ত্রাস ও সহিংসতার মধ্য দিয়ে ফিরে আসার সুযোগ নেই। তাদের কর্মকাণ্ডের কারণেই তারা নিষিদ্ধ হয়েছে। এ অবস্থায় তাদের রাজনৈতিক সংগঠন হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।মানববন্ধনে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম।এ ছাড়া বক্তব্য দেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. নূরুল ইসলাম, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. আব্দুর রশিদ, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মাহবুব উদ্দিন চৌধুরী, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শাইক ইমতিয়াজ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আলমগীর হোসেন সম্রাট, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. রুমানা পারভিন অ্যানি, কারুশিল্প বিভাগের প্রভাষক জাকিয়া আহমেদ ঝুমা এবং মার্কেটিং বিভাগের প্রভাষক রিয়াজ হাফিজ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ঢাবিশিক্ষকসহিংসতাজাতীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন