আগামীকাল ঢাবির সব পরীক্ষা স্থগিত

গ্রাফিকস: আগামীর সময়
বৈরী আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রী শেখর চক্রবর্তী এ তথ্য জানিয়েছেন।
অধিভুক্ত ও উপাদানকল্প কলেজ ও ইনস্টিটিউটগুলোর পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যার প্রভাব পড়েছে ক্যাম্পাসেও। এ কারণে কয়েকটি বিভাগে ক্লাস বাতিল করা হয়েছে। বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীরা যাতায়াতে বেশি ভোগান্তিতে পড়ছেন।
এদিকে টানা বৃষ্টিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় পানি জমে ভোগান্তির সৃষ্টি হয়েছে। নারী শিক্ষার্থীদের আবাসিক দুটি হল—বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও কুয়েত মৈত্রী হল। এ দুটি হল এবারও জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করেছে।
শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ক্যাম্পাসের ‘মল চত্বর’ এলাকায় সকালে একটি গাছ ভেঙে পড়ে। এতে নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ।




