Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

১৩ দাবিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ঢাকা কলেজ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১৭:১৩
শেয়ার করুন:
১৩ দাবিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

১৩ দাবিতে সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

সাত কলেজের চলমান শিক্ষার্থীদের মাইগ্রেশনের বিষয়ে অনুষ্ঠিত গণস্বাক্ষরের ফলাফল প্রজ্ঞাপন আকারে প্রকাশসহ ১৩ দফা দাবি জানিয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) শিক্ষার্থীরা।

আজ রবিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করেন তারা।

এ সময় শিক্ষার্থীদের পক্ষে ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, গত কয়েকদিন আগে শিক্ষা মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের একাডেমিক মাইগ্রেশনের বিষয়ে গণভোট আয়োজন করে ডিসিইউ প্রশাসন। ডিসিইউতে মাইগ্রেটেড হতে গণভোটে ‘হ্যাঁ’ দিয়েছে ১৭ হাজারের বেশি শিক্ষার্থী। গত বৃহস্পতিবার গণভোটের ফলাফল প্রকাশ হলেও এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রজ্ঞাপন জারির উদ্যোগ নেওয়া হয়নি।


আরও পড়ুন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশনের বিষয়ে ভোটগ্রহণ শুরু

১৭ আগস্ট ২০২৬

শিক্ষার্থীদের দ্রুত পরীক্ষা শেষ করে একাডেমিক জটিলতা থেকে মুক্তির আহ্বান জানিয়ে তিনি বলেন, সব সেশন, বিশেষ করে ২০২১-২২ এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষা যেন অতিদ্রুত সম্পন্ন করা হয়। শিক্ষার্থীদের যেন একাডেমিক জটিলতা থেকে মুক্তি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক রোডম্যাপ এবং মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের মাইগ্রেশনের বিষয়ে প্রজ্ঞাপন আজকের মধ্যেই জারি করার দাবি জানান তিনি।


ফাহাদ বলেন, একাডেমিক মাইগ্রেশনের ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটলে যারা ‘হ্যাঁ’ ভোট দিয়েছে তারা যদি ঢাকা শহরে অস্থীতিশীল পরিস্থিতি তৈরি করে, তাহলে এর দায় শিক্ষা মন্ত্রণালয়কে নিতে হবে। আমরা শিক্ষার্থীরা ঢাকা শহরকে অস্থিতিশীল করতে চাচ্ছি না। যৌক্তিকভাবে জানিয়েছি যে আমরা সর্বসম্মতিক্রমে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের ক্ষেত্রে একমত। আমাদের ভিসি মহোদয়ও এই বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করেছেন।



আরও পড়ুন
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ২২ আগস্ট ২০২৬


    শিক্ষার্থীদের ১৩ দফা দাবি

    ১. গণস্বাক্ষরের ফল প্রজ্ঞাপন আকারে ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ করতে হবে। একই সঙ্গে ফল প্রকাশের পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে চলমান ব্যাচগুলোর অন্তর্ভুক্তির বিষয়ে কার্যকর সিদ্ধান্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    ২. সাত কলেজের সমন্বয়ে নবপ্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঐতিহ্যবাহী ক্যাম্পাসগুলোর জন্য বিশ্ববিদ্যালয় উপযোগী শিক্ষকের ব্যবস্থা করতে হবে। যাদের অধীনে শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তরেও মুখস্থনির্ভর ব্যবস্থা থেকে বেরিয়ে পরিবর্তিত পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার স্বপ্ন দেখতে পারবে।

    ৩. ডিজিটাল লার্নিং রিসোর্স, ই-জার্নাল, ই-বুক ও ডেটাবেসে সবার অ্যাক্সেস দিতে হবে।

    ৪. বিজ্ঞান, প্রযুক্তি ও সংশ্লিষ্ট বিভাগের জন্য আধুনিক ল্যাব সুবিধা নিশ্চিত করতে হবে।

    ৫. বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী, শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও পর্যাপ্ত পরিবহনব্যবস্থা চালু ও সম্প্রসারণ করতে হবে। অনতিবিলম্বে প্রত্যেকটি ক্যাম্পাসের জন্য ২টি করে বাস বরাদ্দ করতে হবে।

    ৬. বিষয়ভিত্তিক প্রয়োজনে বাংলা ও ইংরেজি-উভয় ভাষায় পাঠদান ও উপকরণ ব্যবহারের সুযোগ রাখতে হবে।

    ৭. ঢাকার বাইরের ও আবাসনহীন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ও নিরাপদ আবাসন ব্যবস্থা করতে হবে।

    ৮. গবেষণাবান্ধব পরিবেশ, অবকাঠামো ও শিক্ষার্থী-শিক্ষকের গবেষণায় অংশগ্রহণ বাড়াতে হবে।

    ৯. শিক্ষার্থী ও শিক্ষকদের গবেষণার জন্য নিয়মিত ও পর্যাপ্ত গবেষণা তহবিল চালু করতে হবে।

    ১০. বাস্তবসম্মত একাডেমিক ক্যালেন্ডার মেনে সময়মতো ক্লাস, পরীক্ষা, ফল প্রকাশ ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে হবে।

    ১১. ধারাবাহিক মূল্যায়ন ও মানোন্নয়নে কার্যকর ডুয়াল পরীক্ষা পদ্ধতি চালু ও পরীক্ষার কাঠামো স্পষ্ট করতে হবে।

    ১২. ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই সাতটি ক্যাম্পাসে যুগোপযোগী এবং বিষয় সংযোজন করতে হবে।

    ১৩. খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক কাজ, ক্লাব ও স্বেচ্ছাসেবাসহ নানা সহপাঠ্যক্রমিক কার্যক্রমের সুযোগ বাড়াতে হবে। সাতটি ক্যাম্পাসের দূরত্ব বিবেচনায় নিয়ে দ্রুত একটি টিএসসি (ছাত্র-শিক্ষক কেন্দ্র) নির্মাণের উদ্যোগ গ্রহণ করতে হবে।