Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

৬৪ দিন তালাবদ্ধ জাবির প্রক্টর অফিস

জাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০২:৪১
৬৪ দিন তালাবদ্ধ  জাবির প্রক্টর অফিস

ছবি: আগামীর সময়

এক বহিরাগত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে গত ১২ মে রাতে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা চালায়। এ ঘটনায় অপরাধীকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে আন্দোলনকারীরা ১৬ মে প্রক্টর অফিসে তালা দেন। এরপর পেরিয়ে গেছে ৬৪ দিন। অপরাধীও ধরা পরেনি এবং এখনো খোলা হয়নি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এ দপ্তর। এতে একদিকে ভোগান্তিতে পড়ার কথা বলছেন সেবাপ্রার্থী শিক্ষার্থীদের কেউ কেউ, আবার নিয়মিত দায়িত্ব পালনে বাধার মুখে পড়ছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

পর্যায়ক্রমে এ ঘটনার তদন্তভার পড়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ওপর। ফলে ঘটনার বিচারের দাবিতে প্রক্টর অফিসে তালা দেওয়ার ঘটনার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। আবার প্রক্টর অফিস খোলার বিষয়েও অনুমোদন দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে। অন্যদিকে, তালা দেওয়া শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডিকে ব্যর্থ আখ্যা দিয়ে তাদের পদত্যাগ দাবি করছেন।

জানা যায়, ১২ মে রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেছা হল ও আল-বেরুনী হলের সম্প্রসারিত অংশসংলগ্ন এলাকায় এক নারী শিক্ষার্থীকে রাস্তা থেকে টেনে নিয়ে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা করা হয়। এ ঘটনায় অপরাধীকে দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবিতে বিভিন্ন ব্যানারে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তবে আন্দোলনের দাবি-দাওয়া, সাংবাদিক হেনস্তা, প্রক্টরকে অশ্রাব্য ভাষায় সম্বোধন, উপাচার্যকে ফ্যাসিস্ট আখ্যা দেওয়া এবং কর্মসূচি নিয়ে মতভিন্নতার জেরে আন্দোলনকারীদের মধ্যে বিভক্তি দেখা দেয়। একপর্যায়ে একদল শিক্ষার্থী প্রক্টর অফিসের তালা ভেঙে নিজেদের তালা লাগিয়ে দেন, যা এখনো খোলা হয়নি।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে জরুরি প্রশাসনিক সভায় নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তিদের দায়-দায়িত্ব নিরূপণ এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে কমিটির সভাপতি এবং উচ্চশিক্ষা ও বৃত্তি শাখার ডেপুটি রেজিস্ট্রার লুৎফর রহমান আরিফকে সদস্য সচিব করা হয়। ১৪ জুন এক প্রশ্নের জবাবে উপাচার্য জানিয়েছিলেন, ১৫ জুনের সিন্ডিকেট সভার পর প্রক্টর অফিস খুলে দেওয়া হবে। সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয় এবং প্রক্টর অফিস খুলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে, এখনো অফিসটি খোলা হয়নি।

এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের মতো গুরুত্বপূর্ণ দপ্তর দীর্ঘদিন বন্ধ থাকায় নিরাপত্তা ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের সেবা এবং প্রশাসনিক নানা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করছেন অংশীজন। বর্তমানে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়, পরিবেশবিজ্ঞান বিভাগ কিংবা আ ফ ম কামালউদ্দিন হল অফিসে বসে দায়িত্ব পালন করছেন প্রক্টর। ফলে প্রক্টর অফিস-সংক্রান্ত সেবা নিতে গিয়ে শিক্ষার্থীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে।

এ নিয়ে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫২ ব্যাচের শিক্ষার্থী মেরাজ বলেছেন, ‘প্রক্টর অফিস তালা দিয়ে ক্যাম্পাসকে আরও অনিরাপদ করা হয়েছে। প্রয়োজনে প্রক্টর অফিসে গিয়ে বন্ধ পেয়েছি। এ অবস্থায় কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় কে নেবে?’ আরেক শিক্ষার্থী মালিহা বলছিলেন, ‘যেখানে শিক্ষার্থীদের জন্য সার্বক্ষণিক প্রক্টর অফিস খোলা থাকার কথা, সেখানে দুই মাস ধরে এটি বন্ধ। আমাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে?’

তবে আন্দোলনকারীদের তালাদানকারী অংশের সজিব আহমেদ জেনিচ (দর্শন ৫১ ব্যাচ) বলেছেন, ‘প্রক্টরের বিষয়ে তদন্ত কমিটির রিপোর্টে আমরা সন্তুষ্ট নই। প্রক্টর রাশেদুলসহ প্রক্টরিয়াল বডি সরিয়ে নতুন সেটআপ দেওয়া হোক। আমরা নারী আন্দোলনকারীদের নিয়ে শিগগির সংহতি সমাবেশ করব। আশা করি, এক সপ্তাহের মধ্যে প্রক্টরিয়াল বডিকে পদত্যাগ করাতে পারব।’

এ বিষয়ে উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, ‘তদন্ত কমিটি প্রক্টর অফিস খোলার অনুমতি দিলেও শিক্ষার্থীরা বলছে বিচার সঠিক হয়নি। আমরা শিক্ষার্থীদের দাবি ইগনোর করতে পারি না, আবার সিন্ডিকেটের সিদ্ধান্ত অমান্য করে এখতিয়ারবহির্ভূত কাজও করতে পারি না।’ তিনি যোগ করেন, আলোচনা করে শিগগির প্রক্টর অফিস খুলে দেওয়া হবে।

জাবিপ্রক্টর অফিসজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সিআইডিতালাবদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise