Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্যাম্পাস

ইউজিসির সদস্য হলেন ঢাবি অধ্যাপক মামুন

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১৭:৩০
ইউজিসির সদস্য হলেন ঢাবি অধ্যাপক মামুন

সংগৃহীত ছবি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন। আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নেছার উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নম্বর-১০/৭৩)-এর সংশোধিত আইন, ১৯৯৮-এর ২ (বি) ধারা অনুযায়ী ড. আব্দুল্লাহ-আল-মামুন, প্রফেসর, ডিপার্টমেন্ট অব জাপানিজ স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে ৪ (চার) বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগের শর্ত হিসেবে উল্লেখ করা হয়, এ নিয়োগের মেয়াদ হবে ৪ (চার) বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পূর্বে দায়িত্ব হতে অব্যাহতি দিতে পারবেন; অধ্যাপক মামুন অব্যবহিত পূর্ব পদে সর্বশেষ আহরিত বেতনভাতা প্রাপ্য হবেন; কমিশনের সদস্য হিসেবে তিনি প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি পাবেন এবং এ নিয়োগ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

অধ্যাপক মামুন জাপানিজ স্টাডিজ অ্যাসোসিয়েশন ইন সাউথ এশিয়ার মহাসচিব, ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ এর চেয়ারম্যান এবং টোকিওভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক প্যান-এশিয়া রিসার্চ ইনস্টিটিউট (পারি)-এর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের অ্যাডেলফি ইউনিভার্সিটিতে ফুলব্রাইট রিসার্চ প্রফেসরশিপে ভূষিত হন। এ ছাড়াও ২০২৩ সালে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপান ফাউন্ডেশন ফেলো ছিলেন অধ্যাপক মামুন।

২০২০ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হাডার্সফিল্ডের অর্থনীতি, অর্থায়ন এবং হিসাববিজ্ঞান বিভাগ থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক উন্নয়নের ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। ২০১৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা পদ্ধতির ওপর পোস্টগ্র্যাজুয়েট সার্টিফিকেট অর্জন করেন। ২০০৯ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নর্থামব্রিয়া থেকে সার্টিফিকেট ইন ল ডিগ্রি লাভ করেন।

পাশাপাশি, তিনি মার্কেটিং এর ওপর এমবিএ ডিগ্রিধারী। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ থেকে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন। ড. মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ড. মামুনের যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ডার্বি, লিডস ট্রিনিটি ইউনিভার্সিটি; জাপানের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপান, টোকিও ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ, ইউনিভার্সিটি অব কোবে; ভারতের জওহরলাল নেহরু ইউনিভার্সিটি এবং ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস ইন্দোনেশিয়ায় শিক্ষকতা ও লেকচার প্রদানের অভিজ্ঞতা রয়েছে।

এ ছাড়াও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন অধ্যাপক মামুন।

ইউজিসিঅধ্যাপক মামুনঢাবি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise