এবার ছাত্র জমায়েতের ডাক দিল ডাকসু

ফাইল ছবি
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ছাত্র জমায়েতের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
আজ সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম।
এক জ্ঞপ্তিতে জানানো হয়েছে, ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত বাতিল করতে হবে। সিদ্ধান্ত বাতিল করা না হলে আগামীকাল বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্র জমায়েত করা হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
এদিকে এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ সোমবার রাতে বিক্ষোভ করেছেন ডাকসু নেতারা। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাও বিক্ষোভ কর্মসূচি পালন করে।
প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক (ইউটিএল), বাংলাদেশ ছাত্রপক্ষ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন।





