Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

রাকসু ভিপির হুমকির প্রতিবাদে ঢাবি সাংবাদিক সমিতির নিন্দা

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ২৩:৫৪
রাকসু ভিপির হুমকির প্রতিবাদে ঢাবি সাংবাদিক সমিতির নিন্দা

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদের সাংবাদিকদের উদ্দেশে দেওয়া বক্তব্যকে প্রকাশ্য হুমকি ও শিষ্টাচারবহির্ভূত দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। একই সঙ্গে এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানায় সংগঠনটি।

বুধবার (২৯ জুলাই) ডুজার সভাপতি মো. মানজুর হোছাঈন মাহি এবং সাধারণ সম্পাদক লিটন ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনাকে কেন্দ্র করে সংবাদ প্রতিবেদনে ব্যবহৃত শব্দচয়ন নিয়ে প্রশ্ন তুলে সাংবাদিকদের ‘জড়ো করে ব্যবস্থা নেওয়ার’ হুমকি দিয়েছেন রাকসুর ভিপি।

ডুজার ভাষ্য, এ ধরনের বক্তব্য স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ। কোনো ঘটনার ক্ষেত্রে ‘হামলা’ বা ‘প্রতিরোধ’ শব্দ ব্যবহারের সিদ্ধান্ত সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের সম্পাদকীয় নীতি ও ঘটনার বস্তুনিষ্ঠতার ভিত্তিতেই নির্ধারিত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, কোনো নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নামে কেউ আইন নিজের হাতে তুলে নিলে সাংবাদিকরা তার বস্তুনিষ্ঠ চিত্রই তুলে ধরবেন। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকে ‘মায়াকান্না’ বা ‘পক্ষ নেওয়া’ হিসেবে আখ্যায়িত করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।

ডুজা বলেছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা ছিল মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং সব ধরনের ফ্যাসিবাদী মানসিকতার অবসান ঘটানো। সেই চেতনার পরিপন্থী কোনো বক্তব্য বা আচরণ গ্রহণযোগ্য হতে পারে না।

একই বিবৃতিতে ২৩ এপ্রিল শাহবাগ থানা প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনায় এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনটির মতে, বিচারহীনতার সংস্কৃতি এবং সাংবাদিকদের বিরুদ্ধে প্রকাশ্য হুমকি স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি।

শাহবাগে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের প্রতি দাবি জানিয়েছে ডুজা।

রাকসুরাকসু ভিপিঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    অডিট টিমের জালে আটকা পড়ল ৪৫ কোটি টাকা

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    মেরু কূটনীতিতে ট্রাম্পের ঐতিহাসিক জয়

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    এবার ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা  ট্রাম্পের

    এবার ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের