রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদের সাংবাদিকদের উদ্দেশে দেওয়া বক্তব্যকে প্রকাশ্য হুমকি ও শিষ্টাচারবহির্ভূত দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। একই সঙ্গে এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানায় সংগঠনটি।বুধবার (২৯ জুলাই) ডুজার সভাপতি মো. মানজুর হোছাঈন মাহি এবং সাধারণ সম্পাদক লিটন ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।বিবৃতিতে বলা হয়, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক...