Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

শেকৃবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ছাত্রদল-ছাত্রমৈত্রীর ক্ষোভ

শেকৃবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৩
শেকৃবির নবীনবরণে গোলাম আযমের বই উপহার, ছাত্রদল-ছাত্রমৈত্রীর ক্ষোভ

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের গোলাম আযমের লেখা ‘মনটাকে কাজ দিন’ বই উপহার দেওয়া হয়েছে। ছবি: আগামীর সময়

নবীন শিক্ষার্থীদের বরণে ফুলের সঙ্গে গোলাম আযমের লেখা ‘মনটাকে কাজ দিন’ বই উপহার দিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ইসলামী ছাত্রশিবির। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তির বই বিতরণ নিয়ে প্রশ্ন তুলছেন ছাত্রদল ও ছাত্রমৈত্রীর নেতারা।

গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন করে শেকৃবি শাখা ছাত্রশিবির। সেখানেই অন্যান্য উপহারের সঙ্গে দেওয়া হয় বইটি।

গোলাম আযম ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তাকে ৯০ বছরের কারাদণ্ড দেন। পরের বছর অক্টোবরে অসুস্থ হয়ে মারা যান তিনি।

তার লেখা বই উপহার দেওয়ায় শিক্ষার্থীদের একাংশ ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা ক্ষোভ জানিয়েছেন। তাদের অভিযোগ, নবীনবরণের মতো অনুষ্ঠানে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তির লেখা ও সংশ্লিষ্ট মতাদর্শকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন

ডাকসুর মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

১৭ সেপ্টেম্বর ২০২৬

শেকৃবি শাখা ছাত্রদলের সভাপতি আহমেদুল কবীর তাপস জানিয়েছেন, নবীন শিক্ষার্থীদের আবেগ ও সরলতাকে ব্যবহার করে কোনো বিতর্কিত রাজনৈতিক মতাদর্শকে স্বাভাবিক বা গ্রহণযোগ্য করার চেষ্টা হলে তার প্রতিবাদ করা হবে। ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড যেন মুক্তিযুদ্ধের ইতিহাস, শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের স্বার্থের প্রতি দায়িত্বশীল থাকে, সেই আহ্বানও জানান।

ঘটনার নিন্দা জানিয়ে শেকৃবি শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক রাফিউর রহমান রুহান বলেছেন, গোলাম আযমের মতো একজন ব্যক্তিকে সাংগঠনিকভাবে উদযাপন বা তার মতাদর্শকে প্রতিষ্ঠার চেষ্টা করা হলে তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

বইটি উপহার দেওয়ার বিষয়ে শেকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান নাঈমের ব্যাখ্যা- গোলাম আযম একজন সম্মানীয় ব্যক্তি। তার লেখনী সহজ-সরল। বইটির বিষয়বস্তুর গুরুত্ব বিবেচনা করেই নবীন শিক্ষার্থীদের এটি উপহার দেওয়া হয়েছে, জানান তিনি।

গোলাম আযমের লেখা ‘মনটাকে কাজ দিন’ বইটি এখন ইসলামি আত্মোন্নয়নমূলক বই হিসেবে বিভিন্ন প্রকাশনা ও বিক্রয় প্ল্যাটফর্মে তালিকাভুক্ত।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়গোলাম আযমশিবির
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    ‘পুলিশ কিছু পারবে না’- অডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    তালেশ্বর কুমোরপাড়া: মৃৎশিল্পীদের টিকে থাকার লড়াই

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    জগন্নাথ ভার্সিটি হয়ে গেছে তারেক বিশ্ববিদ্যালয় : পাটওয়ারী

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কর্মকর্তাদের জন্য বৈদ্যুতিক গাড়ি কিনতে হবে ৫০ থেকে ৭৫ লাখের মধ্যে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    কেচ্ছার বাইরে, কবিতার ভেতরে

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ