রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন
শিক্ষার্থীদের বরণের আয়োজনে তাদের হাতে গোলাম আযমের বই তুলে দিয়েছে ইসলামী ছাত্রশিবির।
দণ্ডিত এক যুদ্ধাপরাধীর বই উপহার হিসেবে দেওয়ার সমালোচনা করেছেন অন্য সংগঠনের
নেতারা।
আজ শনিবার ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান)
প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে গোলাম আযমের
লেখা ‘মনকে কাজ দিন’ বইটি উপহার দেওয়া হয়।
এর সমালোচনা করেছেন ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয়
শাখার সভাপতি মেহেদী মারুফ। তার মতে, এটা বাংলাদেশের স্বাধীনতার ওপর ‘আঘাত’।...