Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় অর্থনীতি

ইউরোপের আরও ছয় দেশে যাচ্ছে রেনাটার ট্যাবলেট

  • আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি, পোল্যান্ড, পর্তুগাল ও মালটায় এই পণ্যটির অনুমোদন দেওয়া হয়েছে
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:১৫
ইউরোপের আরও ছয় দেশে যাচ্ছে রেনাটার ট্যাবলেট

সংগৃহীত ছবি

দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের ছয়টি দেশে তাদের লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট রপ্তানি ও বাজারজাতকরণের অনুমোদন পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল বৃহস্পতিবার জানা গেছে এ তথ্য।

তথ্যানুসারে, ইউরোপীয় ইউনিয়নের বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার আওতায় আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি, পোল্যান্ড, পর্তুগাল ও মালটায় এই পণ্যটির অনুমোদন দেওয়া হয়েছে।

থাইরয়েড রোগের চিকিৎসায় ব্যবহৃত এই ওষুধের নিরাপদ, মানসম্মত ও নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করতেই নতুন ইউরোপীয় বাজারগুলোয় প্রবেশের এই উদ্যোগ নিয়েছে রেনাটা।

কোম্পানিটি জানিয়েছে, অনুমোদনপ্রাপ্ত এই লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেটটি রেনাটার ইউরোপীয় ইউনিয়নের গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (ইইউ জিএমপি) অনুমোদিত উচ্চক্ষমতাসম্পন্ন উৎপাদন কেন্দ্রে তৈরি করা হবে।

১৯৭৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় রেনাটা। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। সে হিসেবে মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯০। এর মধ্যে ৫১ দশমিক ২৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১ দশমিক ৯৭, বিদেশী বিনিয়োগকারী ১৮ দশমিক ৮৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৭ দশমিক ৮৯ শতাংশ শেয়ার রয়েছে।

রেনাটারেনাটা ট্যাবলেটইউরোপরপ্তানি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise