দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেনাটা পিএলসি ইউরোপীয় ইউনিয়নের ছয়টি দেশে তাদের লেভোথাইরক্সিন সোডিয়াম ট্যাবলেট রপ্তানি ও বাজারজাতকরণের অনুমোদন পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল বৃহস্পতিবার জানা গেছে এ তথ্য।
তথ্যানুসারে, ইউরোপীয় ইউনিয়নের বিকেন্দ্রীকৃত অনুমোদন প্রক্রিয়ার আওতায় আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি, পোল্যান্ড, পর্তুগাল ও মালটায় এই পণ্যটির অনুমোদন দেওয়া হয়েছে।
থাইরয়েড রোগের চিকিৎসায় ব্যবহৃত এই ওষুধের নিরাপদ, মানসম্মত ও নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চ...