Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

নগদের কোরআন প্রতিযোগিতায় ৯ বিজয়ী

অর্থনৈতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৫:৩০
শেয়ার করুন:
নগদের কোরআন প্রতিযোগিতায় ৯ বিজয়ী

নগদ ইসলামিকের উদ্যোগে আয়োজিত ‘সন্তানের কণ্ঠে কোরআন তেলাওয়াত’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বিজয়ী হয়েছেন নগদ উদ্যোক্তাদের ৯ সন্তান। গত ২৮ জুলাই ঢাকার হোটেল শেরাটনে জমকালো আয়োজনের মাধ্যমে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের ১০টি অঞ্চলের প্রায় তিন হাজার প্রতিযোগীর মধ্য থেকে যোগ্যদের নির্বাচিত করা হয়।

প্রতিযোগিতায় ‘ক’, ‘খ’ ও ‘গ’— এই তিনটি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ৯ জনকে সেরা হিসেবে পুরস্কৃত করা হয়। বিজয়ী প্রতি বিভাগের প্রথম স্থান অধিকারীকে ৫০,০০১, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩০,০০১ এবং তৃতীয় স্থান অধিকারীকে ২০,০০১ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। এ ছাড়া চূড়ান্ত পর্বের বাকি প্রতিযোগীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে সম্মাননা দেওয়া হয়। বিচারকদের মূল্যায়নের ভিত্তি ছিল শুদ্ধ মাখরাজ, তাজবিদ, তেলাওয়াতের শুদ্ধতা, কণ্ঠস্বর ও সামগ্রিক পরিবেশনা।

প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম হয়েছেন ঢাকা উত্তরের নুসাইবা, ‘খ’ বিভাগে বরিশালের মোহাম্মদ খালিদ তালুকদার এবং ‘গ’ বিভাগে ময়মনসিংহের আবিদুর রহমান ইয়াসিন।

অনুষ্ঠানে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ জানালেন, মাদ্রাসা শিক্ষার্থীদের মূলধারায় সম্পৃক্ত করতে আগামীতে ছয়জনকে টেরিটরি ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হবে। শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহিদুল ইসলাম বারাকাতী বলেছেন, নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিয়ে তাদের সুশৃঙ্খল জীবন গঠনে উৎসাহিত করার লক্ষ্যেই এই আয়োজন।

নগদ ইসলামিকসন্তানের কণ্ঠে কোরআন তেলাওয়াতনগদ উদ্যোক্তা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    শেখ হাসিনাকে প্রত্যর্পণে দিল্লি কোনো শর্ত জানায়নি

    শেখ হাসিনাকে প্রত্যর্পণে দিল্লি কোনো শর্ত জানায়নি