নগদ ইসলামিকের উদ্যোগে আয়োজিত ‘সন্তানের
কণ্ঠে কোরআন তেলাওয়াত’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বিজয়ী হয়েছেন নগদ উদ্যোক্তাদের
৯ সন্তান। গত ২৮ জুলাই ঢাকার হোটেল শেরাটনে জমকালো আয়োজনের মাধ্যমে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত
হয়। এতে সারা দেশের ১০টি অঞ্চলের প্রায় তিন হাজার প্রতিযোগীর মধ্য থেকে যোগ্যদের নির্বাচিত
করা হয়।
প্রতিযোগিতায় ‘ক’, ‘খ’ ও ‘গ’— এই তিনটি বিভাগ থেকে প্রথম,
দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ৯ জনকে সেরা হিসেবে পুরস্কৃত করা হয়। বিজয়ী প্রতি বিভাগের
প্রথম স্থান অধিকারীকে ৫০,০০১, দ্বিতীয় স্থান অ...