Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

ফাইন ফুডস

৭৮ কোটির লেনদেনে নিরীক্ষকের আপত্তি

ইব্রাহিম হোসাইন রেজোয়ান
ইব্রাহিম হোসাইন রেজোয়ান
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫২
শেয়ার করুন:
৭৮ কোটির লেনদেনে নিরীক্ষকের আপত্তি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফাইন ফুডস লিমিটেডের ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে বিভিন্ন খাত মিলিয়ে মোট ৭৭ কোটি ৯০ লাখ টাকার লেনদেন নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন নিরীক্ষক। কোম্পানির বিক্রি, পাওনা, ক্রয়, মজুদ পণ্য, কৃষিজ সম্পদের মূল্যায়ন ও কর্মীদের সুবিধা-সংক্রান্ত হিসাবে একাধিক অসংগতি এবং বিধি লঙ্ঘনের বিষয় উঠে এসেছে। অধিকাংশ লেনদেন নগদে হওয়ায় বিক্রি ও ক্রয়ের প্রকৃত সত্যতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন নিরীক্ষক। এমনকি ১৯ কোটি ৭২ লাখ টাকার মজুদ পণ্যের পরিমাণও নির্ভরযোগ্যভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ ছাড়া ন্যূনতম পরিশোধিত মূলধনের শর্ত পূরণ না করা এবং কর্মীদের ফান্ড গঠন না করার বিষয়টিও ধরা পড়েছে নিরীক্ষায়।

এসব বিষয়ে ফাইন ফুডসের সচিব মো. সোহেল হোসাইন আগামীর সময়কে বলেছেন, ‘নিরীক্ষক তাদের মতো প্রশ্ন তুলেছেন এবং আমরা জবাব দিয়েছি। এর মধ্যে নগদ লেনদেনের বিষয়টি কমিয়ে আনার চেষ্টা করছি। এ ছাড়া অন্যান্য বিষয় সমাধানে কাজ চলছে। তবে মাছের ব্যবসা হওয়ায় পানির নিচের প্রকৃত মজুদ যাচাই করা কঠিন।’

নিরীক্ষকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানির রাজস্ব ও অন্যান্য বিক্রির পরিমাণ ছিল ২৯ কোটি ২১ লাখ টাকা। এ সময়ে বিক্রি থেকে আদায় হয়েছে ২২ কোটি ৮ লাখ ৬০ হাজার ৯৩০ টাকা। এর মধ্যে মাত্র ২০ দশমিক ৯৩ শতাংশ অর্থ ব্যাংকিং চ্যানেলে আদায় করা হয়েছে। অর্থাৎ আদায়ের বড় অংশই নগদে হয়েছে। অন্যদিকে গবাদি পশু কেনায় ৮৯ লাখ ৮০ হাজার এবং কাঁচামাল, পোনা ও মুরগির বাচ্চা কেনায় ১৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয় করেছে কোম্পানিটি। কাগজপত্র থাকলেও নগদে সম্পন্ন হওয়ায় সত্যতা নিশ্চিত করতে পারেননি নিরীক্ষক।

কোম্পানির বিক্রি, পাওনা, ক্রয়, মজুদ পণ্য, কৃষিজ সম্পদের মূল্যায়ন ও কর্মীদের সুবিধা-সংক্রান্ত হিসাবে একাধিক অসংগতি উঠে এসেছে

দ্বিতীয় আপত্তি কৃষিজ সম্পদ ও গবাদি পশুর মূল্যায়ন নিয়ে। নোট ৫ দশমিক শূন্য ৩ অনুযায়ী, কোম্পানির ক্যাপিটাল স্টকের পরিমাণ ১ কোটি ২০ লাখ টাকা। আন্তর্জাতিক হিসাবমান আইএএস-৪১ অনুযায়ী, এ ধরনের জীবন্ত সম্পদ ন্যায্যমূল্যে মূল্যায়ন করতে হয়। কিন্তু কোম্পানিটি এগুলো ঐতিহাসিক ক্রয়মূল্যে দেখিয়েছে। ন্যায্যমূল্য নির্ধারণ না করায় আর্থিক প্রতিবেদনে কত টাকার ভুল হয়েছে, তা নির্ধারণ করতে পারেননি নিরীক্ষক।

তৃতীয় আপত্তি মজুদ পণ্যের হিসাব নিয়ে। ২০২৬ সালের ৩০ জুন শেষে কোম্পানির মজুদ পণ্যের পরিমাণ ১৯ কোটি ৭২ লাখ টাকা। নিরীক্ষক সরেজমিনে যাচাইয়ে অংশ নিলেও জীবন্ত মাছ ও অন্যান্য জৈব মজুদের প্রকৃতি বিবেচনায় সেগুলোর প্রকৃত পরিমাণ নির্ভরযোগ্যভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে মজুদ ও বিক্রীত পণ্যের ব্যয়ের হিসাবে ভুলের আশঙ্কা রয়েছে।

চতুর্থ আপত্তি কর্মীদের বেতন-ভাতা পরিশোধ পদ্ধতি নিয়ে। ২০২৫-২৬ অর্থবছরে কোম্পানিটি বেতন-ভাতা বাবদ ৫১ লাখ ৫৭ হাজার ২৩৫ টাকা ব্যয় দেখিয়েছে। তবে বেতন নগদে পরিশোধ করা হয়েছে। আয়কর আইন ২০২৩-এর ৫৫(ত) ধারা অনুযায়ী, ব্যাংকিং চ্যানেল ছাড়া কর্মীদের বেতন পরিশোধ করা হলে তা গ্রহণযোগ্য ব্যয় হিসেবে বিবেচিত হবে না। এটি আইনের লঙ্ঘন।

পঞ্চম আপত্তি অপর্যাপ্ত পরিশোধিত মূলধন নিয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, ফাইন ফুডসের পরিশোধিত মূলধন ১৩ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ১৮০ টাকা। অথচ বিএসইসির বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় ন্যূনতম পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা। অর্থাৎ নির্ধারিত সীমার চেয়ে কোম্পানির মূলধন ১৬ কোটি ২ লাখ ৬০ হাজার ৮২০ টাকা কম। এটি বিধিবিধানের লঙ্ঘন।

এ ছাড়া কোম্পানিটি কর্মীদের জন্য কোনো গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড গঠন করেনি। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এবং শ্রম বিধিমালা ২০১৫ অনুযায়ী এটি নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে। আন্তর্জাতিক হিসাবমান আইএএস-১৯ অনুযায়ী কর্মীদের প্রাপ্য সুবিধার দায় আর্থিক প্রতিবেদনে স্বীকৃতি দেওয়ার কথা। কোম্পানিটি তা না করায় দায়, ব্যয় ও শেয়ারহোল্ডারদের ইক্যুইটিতে কী প্রভাব পড়েছে, তা নির্ধারণ করতে পারেননি নিরীক্ষক।

ফাইন ফুডসলেনদেননিরীক্ষকআপত্তিশেয়ারবাজারবিএসইসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

    সরকারি চাকরিজীবীদের শ্রান্তি-বিনোদন ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

    অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা

    অপরাধ দমনে ৩ মেয়াদি মহাপরিকল্পনা