শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করে ব্যবসা সম্প্রসারণের কথা থাকলেও নির্ধারিত সময়ে তা ব্যবহার করেনি সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এর সঙ্গে কোম্পানিটির বিনিয়োগ ব্যবস্থাপনা নিয়ে গুরুতর আপত্তি তুলেছেন নিরীক্ষক। ২০২৫ সালের আর্থিক প্রতিবেদনে নিরীক্ষক উল্লেখ করেছেন, কোম্পানিটি ‘নন-লাইফ বীমা সম্পদ বিনিয়োগ ও সংরক্ষণ বিধিমালা, ২০১৯’ মেনে বিনিয়োগ করেনি। পাশাপাশি প্রতিষ্ঠানটির ঋণ ও অগ্রিমের হিসাব নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন নিরীক্ষক।
নিরীক্ষা প্রতিবেদনের উদ্বেগের জায়গা হলো কয়েকটি দুর্বল ও সংকট...