Agamir Somoy E-Paper
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলে আশার আলো মিনারা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

বিএসইসি চেয়ারম্যান

দুই-তিন মাসেই ঘুরে দাঁড়াবে শেয়ারবাজার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১৫:১৯
দুই-তিন মাসেই ঘুরে দাঁড়াবে শেয়ারবাজার

ছবি: আগামীর সময়

দেশের শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ আনতে রোড শো আয়োজনের পরিবর্তে বিনিয়োগবান্ধব ও আকর্ষণীয় করতে হবে। তখন বিদেশি বিনিয়োগকারীরা নিজেরাই আগ্রহী হয়ে আসবেন। আলাদা করে রোড শো প্রয়োজন হবে না। আমরা যেসব পদক্ষেপ নিচ্ছি, আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই শেয়ারবাজার ঘুরে দাঁড়াবেই, এটা হতেই হবে। এমনই মন্তব্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের।

আজ শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) আয়োজিত ‘পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয়’ শীর্ষক এক ছায়া সংসদ অনুষ্ঠানে কথা বলছিলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী। প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে প্রাইম ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে সোনারগাঁও ইউনিভার্সিটির বিতার্কিকরা অংশগ্রহণ করেন।

মাসুদ খান জানিয়েছেন, বাজারের গভীরতা বাড়াতে ভালো মানের ও বৃহৎ কোম্পানিকে শেয়ারবাজারে আনতে হবে। এ লক্ষ্যে আইপিওর পাশাপাশি ডিরেক্ট লিস্টিং পদ্ধতিকে আরও কার্যকর করা হবে। বিকাশ বা বড় ব্যাংকের মতো সুপ্রতিষ্ঠিত কোম্পানিগুলো দীর্ঘ ও জটিল আইপিও প্রক্রিয়া ছাড়াই সীমিত পরিমাণ শেয়ার ছেড়ে দ্রুত তালিকাভুক্ত হতে পারবে।

বহুজাতিক কোম্পানিগুলোর তালিকাভুক্তির বিষয়ে তিনি বললেন, ব্যবসায়িক গোপনীয়তা, প্রযুক্তিগত তথ্য এবং করপোরেট কৌশল প্রকাশের বাধ্যবাধকতা, স্বতন্ত্র পরিচালক নিয়োগসহ বিভিন্ন নিয়ন্ত্রক শর্তের কারণেও তারা শেয়ারবাজারে আসতে আগ্রহী হয় না। তবে কমিশন এমন কিছু নীতিগত পদক্ষেপ গ্রহণ করবে, যাতে বহুজাতিক কোম্পানিগুলো শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত হয়।

আইপিও প্রক্রিয়া সম্পর্কে বিএসইসি চেয়ারম্যান জানিয়েছেন, বর্তমানে নির্ধারিত পাঁচ বছরের অডিটেড আর্থিক প্রতিবেদন জমা দেওয়ার পরও অনেক ক্ষেত্রে অতিরিক্ত তথ্য ও বহু বছরের নথিপত্র চাওয়া হয়। ফলে আইপিও অনুমোদনে এক থেকে দেড় বছর সময় লেগে যায়। প্রচলিত অডিটে নমুনাভিত্তিক যাচাই হওয়ায় অনেক অনিয়ম ধরা পড়ে না। তাই ফরেনসিক অডিটের মাধ্যমে কোম্পানির সম্পদ, ব্যাংক হিসাব, বিক্রয়, ব্যয়, দায়-দেনা ও অন্যান্য আর্থিক তথ্যের পূর্ণাঙ্গ যাচাই করা হলে আইপিও অনুমোদন প্রক্রিয়া আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য ও সময়সাশ্রয়ী হবে।

ব্যাংক একীভূতকরণ প্রসঙ্গে তিনি বলেন, পাঁচটি ব্যাংক একীভূত করে নতুন ব্যাংক গঠনের সিদ্ধান্ত সরকারের এবং এ বিষয়ে প্রধান নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংক। তবে একীভূত হওয়া প্রতিষ্ঠানগুলোর অধিকাংশের খেলাপি ঋণ অত্যন্ত বেশি এবং ইকুইটি নেতিবাচক অবস্থায় রয়েছে। ফলে প্রকৃত মূল্য নির্ধারণ কঠিন হয়ে পড়েছে। এতে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়তে পারেন। তাদের স্বার্থ কীভাবে সুরক্ষিত হবে, সে বিষয়ে সরকার ও বাংলাদেশ ব্যাংককে উপযুক্ত সমাধান দিতে হবে।

ব্রোকারেজ হাউজে অনিয়ম ও বিনিয়োগকারীদের অর্থ আত্মসাৎ রোধে হাতে স্বাক্ষরের পরিবর্তে ডিজিটাল অনুমোদন ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানান চেয়ারম্যান। তিনি বলেন, ডিএসইর নতুন ব্যাক-অফিস সফটওয়্যারের মাধ্যমে অনুমোদন ছাড়া বিনিয়োগকারীর মোবাইল নম্বর বা ই-মেইল পরিবর্তন করা যাবে না। পাশাপাশি নিয়মিত ও ঝুঁকিভিত্তিক অডিট চালুর মাধ্যমে বিশেষ করে ছোট ব্রোকারেজ হাউজগুলোর কার্যক্রম কঠোরভাবে তদারকি করা হবে।

তার ভাষ্য, কমিশন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, সামষ্টিক স্বার্থে কাজ করবে। একই সঙ্গে বিনিয়োগকারী শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। অধিকাংশ ক্ষুদ্র বিনিয়োগকারী পর্যাপ্ত জ্ঞান ছাড়াই গুজব ও কারসাজিকারীদের অনুসরণ করে দুর্বল শেয়ারে বিনিয়োগ করেন। ফলে বারবার ক্ষতির শিকার হন। এ পরিস্থিতি থেকে উত্তরণে বিনিয়োগকারী শিক্ষা কার্যক্রম জোরদার করার পাশাপাশি মিউচুয়াল ফান্ড খাতকে আরও শক্তিশালী করা হবে।

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দীর্ঘদিনের কারসাজি, সুশাসনের ঘাটতি ও দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে দেশের শেয়ারবাজারে আস্থার সংকট তৈরি হয়েছে। এ সংকট কাটাতে নিয়ন্ত্রক সংস্থার সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বর্তমান কমিশনের কিছু ইতিবাচক উদ্যোগ বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার সুযোগ সৃষ্টি করেছে। একই সঙ্গে বাজারের গভীরতা বাড়াতে ভালো মানের দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করতে হবে।

বিএসইসিবিদেশি বিনিয়োগডিবেট ফর ডেমোক্রেসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ইসলামে আমানতদারের দায়িত্ব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩

    সি পার্লের শেয়ার কারসাজি

    সি পার্লের শেয়ার কারসাজি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    মানিকগঞ্জে স্কুল-জনবসতি ঝুঁকিতে রেখেই ইজারা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ক্রোয়েশিয়া সীমান্তে বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০

    যারা থেকে যায়

    যারা থেকে যায়

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    দেশে ফলছে বিদেশি ফল

    দেশে ফলছে বিদেশি ফল

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    না খেলেই ৬ মাসে ম্যাচ ফি দ্বিগুণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    নেপাল-চীনে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১২৮০

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ফেনীতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কা, নিহত ৩

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ৩৫ আলামত ফরেনসিক ল্যাবে, এখনো নেওয়া হয়নি আসামিদের ডিএনএ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    পাহাড়ে পাহাড়ে অপেক্ষার কান্না

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০২

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    উপকূলে আশার আলো মিনারা

    উপকূলে আশার আলো মিনারা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

    advertiseadvertise