কয়েক মাস আগেও যে সম্ভাবনাকে একেবারে অসম্ভব বলে মনে করা হচ্ছিল, এখন সেটিই বাস্তবে রূপ নিতে শুরু করেছে। বিশ্বের বৃহত্তম তেল মজুদের দেশ ভেনেজুয়েলায় বিনিয়োগের সুযোগ খুঁজতে এবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জড়ো হয়েছেন জ্বালানি খাতের শতাধিক শীর্ষ বিনিয়োগকারী। এ ছাড়া এই তালিকায় রয়েছে তেল কোম্পানি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। তাদের বার্তা স্পষ্ট- ভেনেজুয়েলায় প্রবেশের এটাই একদম উপযুক্ত সময়।বিনিয়োগ সংস্থা অ্যাপারতুরা এনার্জির প্রধান নির্বাহী গ্রেগ গিলবার্ট বলেছেন, দীর্ঘদিন অবহেলা এবং অর্থনৈতিক...